এক্সপ্লোর

Fake Medicine Controversy: ফের জাল ওষুধ চক্রের পর্দাফাঁস, কীভাবে মিলল খোঁজ?

Howrah News: বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিবিউটরের গুদামে যান রাজ্য ড্রাগ কন্ট্রোল। মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।

কলকাতা: ফের জাল ওষুধ চক্রের পর্দাফাঁস। কলকাতার ভবানীপুরের পর এবার হাওড়ার আমতা। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ওষুধ জাল হওয়ার বিষয়ে তাদের কাছে অভিযোগ জানায় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। এরপরই গতবছর ডিসেম্বর মাস থেকে তদন্তে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল।

ফের জাল ওষুধ চক্রের পর্দাফাঁস। এবার হাওড়ার আমতায়। কীভাবে খোঁজ মিলল এই চক্রের? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ওষুধ জাল হওয়ার বিষয়ে তাদের কাছে অভিযোগ জানায় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। অভিযোগ ছিল, তাঁদের ওষুধ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জায়গায় জাল হচ্ছে। পাশাপাশি তাঁদের QR কোড বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যাচ্ছে। এরপরই গতবছর ডিসেম্বর মাস থেকে তদন্তে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রক্তচাপ নিয়ন্ত্রণ করার যে ২ ব্র্য়ান্ডের ওষুধ নিয়ে অভিযোগ তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর কনভেন্ট রোডের স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবে নমুনা পাঠানো হয়। পরীক্ষায় ওষুধ যে নিম্নমানের তার প্রমাণ মেলে।

বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিবিউটরের গুদামে যান রাজ্য ড্রাগ কন্ট্রোল। মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, আগেও এখানে গেছিলেন তারা। তারা যেখান থেকে ওষুধ কিনেছেন বলে দাবি করেছিলেন, সেটিও ভুল বলে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগকে জানিয়েছে বিহার ড্রাগ কন্ট্রোল বিভাগ। ভেজাল ওষুধ রুখতে ২০২২ সালে কেন্দ্রীয় সরকার ৩০০ রকমের কিউআর কোড চালু করে। বাজারে বহুল ব্যবহৃত ৩০০টি ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে QR কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয় ওষুধের স্ট্রিপে বা বোতলের গায়ে। উলুবেড়িয়া পুরসভার চিকিৎসক স্বপন ঝড়িয়া বলছেন, "প্রেশারের ওষুধ ভেজাল হলে মারাত্মক। কিডনি ড্যামেজ, সেরিব্রাল স্ট্রোকের আশঙ্কা থাকে।''

হাওড়ার আমতায় মান্না এজেন্সি নামের এই ওষুধ সরবহারকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে প্রায় ২০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করল রাজ্য ড্রাগ কন্ট্রোল দফতর। উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে বেশিরভাগই হল প্রেশারের মতো ক্রনিক অসুখের। আর এতেই অশনি সঙ্কেত দেখছেন চিকিৎসকরা। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এই এজেন্সির ১ কোটি ৮৬ লক্ষ টাকার ওষুধের লেনদেনের হদিশ মিলেছে। ফলে বাজারে এখনও ১ কোটি ৬৩ লক্ষ টাকার ভেজাল ওষুধ রয়ে গেছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধেয় অভিযান চালিয়ে, ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউন সিল করে দেওয়া হয়েছে। যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ওষুধ ব্যবসায়ী।

আরও পড়ুন: Nandigram College Chaos: দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার, ফের সম্মুখ সমরে TMCP ও ABVP

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget