এক্সপ্লোর

Fake Passport: রিপোর্ট গিয়েছে বিদেশ মন্ত্রকে, এবার IB-র স্ক্যানারে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক

Fake Passport News: ED সূত্রে দাবি, এ রাজ্যে আজাদের ২টি ভোটার কার্ড রয়েছে। একটি নৈহাটি, আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়।

কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে আজাদ মল্লিককে। ED, NIA-র পর এবার IB-র স্ক্যানারে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক। ED সূত্রে খবর, পাক নাগরিক সম্পর্কে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে।          

IB-র স্ক্যানারে ধৃত পাক নাগরিক: ED, NIA-র পর এবার ইনটেলিজেন্স ব্যুরোর স্ক্যানারে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক। ED সূত্রে খবর, পাক নাগরিক সম্পর্কে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে। ED সূত্রে দাবি, এ রাজ্যে আজাদের ২টি ভোটার কার্ড রয়েছে। একটি নৈহাটি, আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়। মিলেছে এখানকার ড্রাইভিং লাইসেন্সও। ED সূত্রে খবর, আজাদের পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্সটি করাচির ঠিকানায় ১৯৯৭ সালের। নাম-পরিচয় ভাঁড়িয়ে বিশেষ কোনও উদ্দেশ্যেই আজাদ মালিক এ রাজ্যে থাকছিল বলে ED-র তদন্তকারীদের অনুমান। অনুপ্রবেশকারীদের জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে অন্য উদ্দেশ্য নেই তো? তাহলে কী স্লিপার সেল হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ মল্লিক? ED, NIA-র পাশাপাশি খতিয়ে দেখছে IB.

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে ১৫ এপ্রিল কলকাতা থেকে জেলায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেদিনই উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে আজাদ মল্লিককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিশেষ আদালতে ইডির আইনজীবী বলেন, তদন্তে জানা গেছে, আজাদ মল্লিক বাংলাদেশি নয়, আসলে পাকিস্তানি নাগরিক। পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছিল। এদেশে ঢুকে ২টি ভোটার কার্ড, ৪টি বার্থ সার্টিফিকেট ও একাধিক ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলেছিল সে। প্রায় ১৩ বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে। একেক দেশে একেক নামে পরিচিত আজাদ মল্লিক। ইডি জানায়, আজাদের সঙ্গে যোগ রয়েছে এমন বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬২ লক্ষ টাকা পাওয়া গেছে। এই টাকা দেশবিরোধী কাজে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওইদিন আদালতে ইডির আইনজীবী আরও বলেন, এটা শুধু পাসপোর্ট জালিয়াতি নয়। জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন। এটা দেশের সুরক্ষার জন্য উদ্বেগজনক। শুধু আর্থিক ক্ষতি নয়। নতুন তথ‍্যের ভিত্তিতে ইডি নতুন একটি মামলা করে তদন্ত শুরু করেছে। সেই মামলায় আবার আজাদ মল্লিককে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।                                

সেরা শিরোনাম

West Bengal Budget 2026: শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, কত শিক্ষক নিয়োগের প্রস্তাব ? শিক্ষাক্ষেত্রে আর কী কী ঘোষণা
শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, কত শিক্ষক নিয়োগের প্রস্তাব ? শিক্ষাক্ষেত্রে আর কী কী ঘোষণা
West Bengal Budget 2026: বাজেটে ২০ শতাংশ DA ঘোষণার পরেও “ যে গ্যাপ থাকল..”, তা নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
বাজেটে ২০ শতাংশ DA ঘোষণার পরেও “ যে গ্যাপ থাকল..”, তা নিয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
News Live: বাজেটে DA বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর, '১ অক্টোবর, ২০২৬ থেকে...
বাজেটে DA বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর, '১ অক্টোবর, ২০২৬ থেকে..."
DA Increase : DA নিয়ে বিরাট ঘোষণা বিজেপি সরকারের, এই তারিখ থেকে নতুন হারে DA
DA নিয়ে বিরাট ঘোষণা বিজেপি সরকারের, এই তারিখ থেকে নতুন হারে DA

ভিডিও

TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
BJP News: উত্তম দাসের বাড়ি গেলেন অর্জুন, একমঞ্চে দেখে অনুষ্ঠান ছাড়লেন কৌস্তভ, ব্যারাকপুরে তুঙ্গে জল্পনা
TMC News: টাকা নিয়ে দলবদলের অভিযোগে মহুয়ার পোস্ট, 'ঘুষের' অতীত মনে করিয়ে পাল্টা তোপ শতাব্দী রায়ের
Abhishek Banerjee News | চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | সরকারি চাকরি দেওয়ার নামে 'প্রতারণা', অভিষেকের PA-র নামে নতুন FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
National Yoga Day 2026: লে লাদাখে ১৪ হাজার ৯১ ফুট উচ্চতায়, প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন জওয়ানদের
লে লাদাখে ১৪ হাজার ৯১ ফুট উচ্চতায়, প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন জওয়ানদের
Narendra Modi: ঘুরে দেখলেন, শিখিয়ে দিলেন যোগভ্যাস.. অংশ নিলেন নিজেও! রেড রোডে আর কী কী করলেন মোদি?
ঘুরে দেখলেন, শিখিয়ে দিলেন যোগভ্যাস.. অংশ নিলেন নিজেও! রেড রোডে আর কী কী করলেন মোদি?
Accident : মুখোমুখি সংঘর্ষ! নদিয়ায় মৃত্যু বইক আরোহীর, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় স্তম্ভিত সকলে
মুখোমুখি সংঘর্ষ! নদিয়ায় মৃত্যু বইক আরোহীর, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় স্তম্ভিত সকলে
Weather Update: আজ ১৭ জেলায় হলুদ-কমলা সতর্কতা ! ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে
আজ ১৭ জেলায় হলুদ-কমলা সতর্কতা ! ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে
Infiltration: BSF- এর তাড়ায় মালদা সীমান্তে পালাল অনুপ্রবেশকারীরা, অমিত শাহের মুখেও রাজ্যের অনুপ্রবেশ প্রসঙ্গ, কী বার্তা ?
BSF- এর তাড়ায় মালদা সীমান্তে পালাল অনুপ্রবেশকারীরা, অমিত শাহের মুখেও রাজ্যের অনুপ্রবেশ প্রসঙ্গ, কী বার্তা ?
Yoga Day : শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা
শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা
Viral Video : কলকাতার রাস্তা জলমগ্ন! কাঁধে উঠে রাস্তা পার হচ্ছে মানুষ, নতুন 'উবার' পরিষেবা ? ভাইরাল সেই ভিডিও
কলকাতার রাস্তা জলমগ্ন! কাঁধে উঠে রাস্তা পার হচ্ছে মানুষ, নতুন 'উবার' পরিষেবা ? ভাইরাল সেই ভিডিও
Embed widget