এক্সপ্লোর

ED Fake Passport Investigation : ১০ বছরে ৯০০ বার ব্যাঙ্কক সফর! খড়দার ব্যবসায়ীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডি-র

তল্লাশিতে ইডির হাতে নাকি উঠে এসেছে এমন সব তথ্য, যা কার্যত তাক লাগানো। তল্লাশি পর্বের পর চাঞ্চল্যকর দাবি করেছে ED।

প্রকাশ সিনহা, কলকাতা: ১০ বছরে ৯০০ বার ব্যাঙ্কক সফর! প্রায় পাশের পাড়ার মতো।  প্রায় প্রতি সপ্তাহেই অন্তত ২ বার করে ব্যাঙ্কক যেতেন নাকি তিনি। তিনি জাল পাসপোর্ট কাণ্ডে নজরে থাকা খড়দার ব্যবসায়ী বিনোদ গুপ্ত। আপাতত তিনি ED-র স্ক্যানারে। সূত্রের খবর, বিনোদ গুপ্তর জীবনযাত্রা, ব্যাঙ্ককে এপাড়া-ওপাড়ার মতো যাতায়াত দেখে কপালে চোখ ইডি-রও । 

বৈধ কাগজপত্র ছাড়াই ফরেন কারেন্সি এক্সচেঞ্জের কারবার

পাসপোর্ট জালিয়াতির নেটওয়ার্ক কোথায় কোথায় ছড়িয়ে, তার তদন্তে নেমে গতকাল, মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী বিনোদ গুপ্তর খড়দার বাড়িতে হানা দেন ED-র আধিকারিকরা। তল্লাশিতে ইডির হাতে নাকি উঠে এসেছে এমন সব তথ্য, যা কার্যত তাক লাগানো। তল্লাশি পর্বের পর চাঞ্চল্যকর দাবি করেছে ED।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, ফরেন কারেন্সি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ী গত ১০ বছরে ৯০০ বার ব্যাঙ্কক গিয়েছেন! সপ্তাহে ২ বার করে থাইল্যান্ডের রাজধানী শহরে তাঁর সফর ছিল বাঁধা। ED সূত্রে দাবি, বৈধ কাগজপত্র ছাড়াই ফরেন কারেন্সি এক্সচেঞ্জের কারবার করতেন ব্যবসায়ী বিনোদ গুপ্ত। ED সূত্রে আরও দাবি, ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গ্রসারি সামগ্রী বিক্রির জন্যই ঘন ঘন ব্যাঙ্কক যেতেন তিনি। সত্যিই কি তাই? কেন এতবার ব্যাঙ্কক যাতায়াত? অবৈধভাবে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের জন্য? ব্যাঙ্কক থেকে সোনাও আনা হয়েছে অবৈধভাবে? ED সূত্রে খবর, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 

পাসপোর্টকাণ্ডে আগেও একাধিক গ্রেফতার

এর আগে জাল নথির তদন্তে নেমে, গত ১৩ অক্টোবর গ্রেফতার করা হয় চাকদার বাসিন্দা ইন্দুভূষণ হালদারকে। পাসপোর্টকাণ্ডে আগেই ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে জেরা করে ইন্দুভূষণের খোঁজ পায় কেন্দ্রীয় এজেন্সি। ED সূত্রে খবর, এই ইন্দুভূষণের মাধ্যমেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট বানিয়ে দিত আজাদ মল্লিক। প্রতিটা পাসপোর্ট তৈরির জন্য ৫০ হাজার টাকা করে নিতেন ইন্দুভূষণ হালদার। পাক নাগরিক আজাদ মল্লিকের সঙ্গে ইন্দুভুষণ হালদারের যোগ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল ED সূত্রে। সেই ঘটনারই তদন্তে নেমে চাকদার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। ED সূত্রে খবর, আটক বিপ্লব সরকার আর তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে। এই চক্রে কি আরও কেউ জড়িত? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।                 

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget