এক্সপ্লোর

Fake Voter : অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম ! ভুয়ো ভোটারের অভিযোগ এবার ব্যারাকপুরে, তীব্র কটাক্ষ BJP-র

Barrackpore TMC Panchayat Area Fake Voter : ফের ভুয়ো ভোটারের অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল পরিচালিত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম! তাও আবার অন্যের বাড়ির ঠিকানায়! ফের ভুয়ো ভোটারের অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল পরিচালিত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। কটাক্ষ করেছে বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল। 

আরও পড়ুন, পুঞ্চের মান্ডি সেক্টরে ধস, সরকারি স্কুলের ২ টি ক্লাসরুম পরিণত প্রায় ধ্বংসস্তূপে !

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে জাতীয় স্তরে বিতর্ক তুঙ্গে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন কবে হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। সম্প্রতি মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে। এই নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির-নির্বাচন কমিশনের সংঘাতের মধ্য়েই একের পর এক ভুয়ো ভোটারের হদিশ মিলছে রাজ্যে কোথাও, ভোটার তালিকায় মৃতরা হয়ে উঠেছেন জীবিত! কোথাও আবার অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ সামনে আসছে আবার চর্চায় সেই ব্যারাকপুর, সেই তৃণমূল পরিচালিত বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথের বাসিন্দা গৌরাঙ্গ হালদার। 
 
গৌরাঙ্গ হালদারের ছেলে রাজেশ হালদারের দাবি, তাঁর বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন জনৈক মনোতোষ হালদার। এমনকি সেখানে বাড়ির ঠিকানা পর্যন্ত একই উল্লেখ করা হয়েছে! মনোতোষ হালদারকে ভুয়ো ভোটার বলে দাবি করেছেন রাজেশ। ব্যারাকপুরের বাসিন্দা   রাজেশ হালদার বলেন, আমার নাম রাজেশ হালদার। আমার বাবার নাম গৌরাঙ্গ হালদার। বাকি যা নাম এসেছে, এগুলো ভুয়ো ভোটার, ফলস ভোটার। এদের চিনি না আমি। আমার বাবা-মায়ের আমিই একমাত্র সন্তান। আমার দিদি ছিল। বিয়ে হয়ে গিয়েছে। তার ভোটার কার্ড ট্রান্সফার হয়ে গিয়েছে। কিনতু এদের আমি চিনি না। 
 
এই ঘটনা সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। রাজ্য বিজেপির বুথ সশক্তিকরণ কো ইনচার্জ ভক্ত বিশ্বাস বলেন, তৃণমূলের যারা নেতা আছে, তারাই ভোটার তালিকায় এই নাম যুক্ত করাচ্ছে। এরা সবাই বহিরাগত। তৃণমূলই করাচ্ছে তাদের ভোটব্যাঙ্কের জন্য। যতক্ষণ না এরাজ্যে এই SIR কার্যকর হচ্ছে, ততক্ষণ এই ভুয়ো ভোটারগুলো, এই ভাড়াটে ভোটারগুলো, ভাড়াটে বাবা, এগুলো সমপূর্ণ রূপে মানুষের সামনে আসবে না।  
 
ব্যারাকপুর (২) পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি প্রবীর রাজবংশী বলেন, ওরা জানল কী করে বাবা ভাড়া করা হয়েছে। নির্বাচনের যে সাবজেক্ট, ওরা বোঝে না। না বুঝেই এই সব করছে।আমরা সম্পূর্ণ আইনি পথে চলছি। আমাদের পঞ্চায়েত সমিতি অত্যন্ত সিরিয়াস। ভুল হয় না, বলছি না। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি। পরবর্তীকালে এরকম অভিযোগ যদি আমাদের কাছে আসে, আমরা নিশ্চয় খতিয়ে দেখে ব্যবস্থা নেব। সব মিলিয়ে ভুয়ো ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে!

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget