এক্সপ্লোর

Falta News: 'ভোট দিতে দেয়নি, বিদ্যুৎ-জলের লাইন কেটে দিয়েছিল', জাহাঙ্গিরকে নিয়ে চরম ক্ষোভ ফলতাবাসীর

Falta Agitation: জাহাঙ্গির খানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় BLO থেকে শুরু করে, মহিলা-পুরুষ নির্বিশেষে ফলতার বাসিন্দারা।

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : মাঝে মাত্র ২০ দিনের ব্যবধান! 'পুষ্পা ঝুকেগা নেহি' বলা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এখন ভোটের আগেই কার্যত পালিয়েছেন। চৌঠা মে-র পর ফলতাবাসীরও ভয় কেটে গেছে। বেরিয়ে এসে মুখ খুলতে শুরু করেছেন তাঁরা। একদা তিনিই ছিলেন, ফলতার শেষ কথা। কার্যত 'দ্য রুলার'। কিন্তু ঠিক ২০ দিনের মধ্যে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই, উবে গেল ঝাঁঝ, নিভে গেল আগুন। ঝুকেগা নেহি বলেও, ঝুঁকতেই হল 'পুষ্পা'কে। মাস খানেক আগেও ছবিটা ছিল সমপূর্ণ উল্টো। জাহাঙ্গির খানের দাপটে ফলতায় বাঘে-গরুতে একঘাটে জল খেত। তাঁর হয়ে ভোট প্রচারেও গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তখন জাহাঙ্গিরের গলায় সে কী হুঙ্কার। কিন্তু ব্যাপক কারচুপির অভিযোগ খতিয়ে দেখে পুরো ফলতা কেন্দ্রের ভোটই বাতিল করে দেয় কমিশন। ঘোষণা হয় পুনর্নির্বাচনের। 

এই পরিস্থিতিতে ফলতায় এখন, জাহাঙ্গির খানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় BLO থেকে শুরু করে, মহিলা-পুরুষ নির্বিশেষে ফলতার বাসিন্দারা। ফলতা বিধানসভায় ১৬৫ নম্বর বুথের বিএলও সুব্রত ভাণ্ডারী বলছেন, 'আমার উপর প্রচুর নির্যাতন হয়েছে, আমি ওদের সঙ্গে মিশতাম না বলে। ওরা চাইত আমি তৃণমূল করি, ওদের মদের আড্ডায় মাঝে মাঝে যাই। ভোটের এক সপ্তাহ আগে আমাকে তৃণমূল বাহিনী গিয়ে হুমকি দিয়েছে। গেঞ্জি টানাটানি করেছে। পুকুরে চোবানোর চেষ্টা করেছিল। আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান বলেছিল মাস্টারমশাই মৃত মানুষ বাদ দেওয়া যাবে না। যদি আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়, বাঁচাবে কে? বলছে আমাদের প্রধান আছে, জাহাঙ্গির খান আছে, আমাদের ভাইপো আছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।' 

ফলতার বাসিন্দা পবনচন্দ্র প্রামাণিক বলেছেন, 'আমার স্ত্রীকে গলা টিপে ধরেছে। আমাকে ধাক্কা মেরে বলছে বেরিয়ে চলে যাও। সেই দিনটা আজও মনে পড়লে... আমি জেনেছিলাম যে আমি আর বাঁচব না।' ফলতার আরেক বাসিন্দা বিজলী ভাণ্ডারী বলেছেন, 'আমাদের ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হত, বলত তোমাদের ভোট হয়ে গেছে। বেশ কয়েকটা বাড়ি মার্ক করে বিদ্যুতের লাইন, জলের লাইন কেটে দিয়েছিল। ভোট প্রচারে গিয়ে বলা হতো, কেন্দ্রীয় বাহিনী পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, কদিন তোমাদের পাশে থাকবে। ভোটের পর আমরাই থাকব। ভোটের পরে ব্যবস্থা হবে। মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, কাজে যায়... বলত বাড়ি ফিরবে তো... আমাদের মেয়েদের সুরক্ষা কোথায়? ইয়ং ছেলেদের একটা মদের আড্ডাখান ছিল, মেয়েরা যাবে-আসবে... টোন টিটকিরি... প্রশাসন কোনও ব্যবস্থা নেই... প্রশাসনের কাছে যেতে আমরা ভয় পেতাম। আমার স্বামীকে এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমি দিয়েছিল। আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা... যাঁরা পাওয়ার যোগ্যতা, পেত না।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
Advertisement

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget