Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
Falta Repoll 2026 Update: ফলতায় চলছে ভোটের গণনা, কোথায় দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ?

দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় চলছে ভোটের গণনা। প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী ৯ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে সিপিএম, সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৪৮। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২২৫ টি ভোট। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। জাহাঙ্গিরের প্রাপ্ত ভোট ২১০।
আরও পড়ুন, ফলতায় পুনর্নির্বাচনের আজ রেজাল্ট আউট, ২১ রাউন্ডে ভোটগণনা, কে হাসবেন শেষ হাসি ?
ফলতায় আজ পুনর্নির্বাচনের রেজাল্ট আউট । গণনাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট । ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে চলছে ভোট গণনা। এদিকে সেখানে দেখা মেলেনি তৃণমূলের কোনও এজেন্টের। গণনাকেন্দ্রের ১৯ টি টেবিলে ২১ রাউন্ড গণনা চলবে। ফলতায় পুনর্নির্বাচনের সময়ও দেখা মেলেনি তৃণমূলের কোনও এজেন্টের। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে এই নির্বাচনে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফলতায় দ্বিতীয় রাউন্ডের শেষে কোথায় দাঁড়িয়ে কে ?
বিজেপি প্রার্থী ১৫ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন
দ্বিতীয় স্থানে সিপিএম, সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ৩৩২০
কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৭০৯ টি ভোট
চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান
জাহাঙ্গিরের প্রাপ্ত ভোট ৪৮১
ফলতায় পঞ্চম রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে ?
বিজেপি প্রার্থী ৩০ হাজার ৫৬২ ভোট পেয়েছেন
দ্বিতীয় স্থানে সিপিএম, সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৮
কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩৫১০ টি ভোট
চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, প্রাপ্ত ভোট ১৬৮৫
ফলতায় ষষ্ঠ রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে ?
বিজেপি প্রার্থী ৩৭ হাজার ৪৭৪ টি ভোট পেয়েছেন
দ্বিতীয় স্থানে সিপিএম, সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৭ হাজার ৭৭৩
কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩৭৮৪ টি ভোট
চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, প্রাপ্ত ভোট ১৯০৪
অষ্টম রাউন্ড শেষে মোট প্রাপ্ত ভোট, কে কোথায় দাঁড়িয়ে ?
বিজেপি: ৫১,৬২১ ভোট – প্রথম স্থানে
সিপিআইএম: ২০,৫৫৬ ভোট – দ্বিতীয় স্থানে
কংগ্রেস: ৫,২০৫ ভোট – তৃতীয় স্থানে
তৃণমূল কংগ্রেস: ২,৫৭০ ভোট – চতুর্থ স্থানে
অষ্টম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের থেকে ৩১,০৬৫ ভোটে এগিয়ে গিয়েছেন। সপ্তম রাউন্ডে ব্যবধান ছিল ২৬,৩৩৯ ভোট। এক রাউন্ডে লিড বাড়ল ৪,৭২৬ ভোট।




















