এক্সপ্লোর

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা

Midnapore News: গতকাল সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ভবানীপুর থানার কুমারপুর গ্রামে, নিজের বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন সিরাজ মল্লিক

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভয়াবহ ঘটনা! হলদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে মৃত্যু স্বামী, স্ত্রী ও ছেলের! ঘটনার পরে তড়িঘড়ি ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। হলদিয়ার কুমারপুরে একই পরিবারের মর্মান্তিক পরিণতির কথা শুনে শিউরে উঠছেল মানুষ।

এক পরিবারের ৩ জনের মৃত্যু

ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ভবানীপুর থানার কুমারপুর গ্রামে, নিজের বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন সিরাজ মল্লিক। আচমকাই প্রবল বৈদ্যুতিক শক পেয়ে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে ওই অবস্থায় পড়ে থাকতে  দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী আলেয়া বিবি। সতর্কতা অবলম্বন না করায় তিনিও একইভাবে বিদ্যুস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। মা- বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ১২ বছরের ছেলে আনাস আলম মল্লিকও। কিন্তু আবার সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি! বিদ্যুতের সংস্পর্শে এসে মাটিতে লুটিয়ে পড়ে সে ও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রথের দিন ভয়াবহ দুর্ঘটনা নন্দীগ্রামে

অন্যদিকে সদ্যই রথযাত্রার দিনই নন্দীগ্রামে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রথযাত্রার দিন নন্দীগ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলেন প্রায় ১৫ জন। ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের তেখালিতে। প্রতিবছরের মতো এ বছরও তেখালি বাজার ব্যবসায়ী সমিতি রথযাত্রার আয়োজন করে। নিয়ম অনুযায়ী রথ টানা শুরু হয় সন্ধ্যার পর। কিছুক্ষন রথ টানার পর ওই বাজার সংলগ্ন রাস্তায় ওভারহেড বিদ্যুতের তারে রথের চূড়া স্পর্শ করে,  তারপর ঘটে যায় বড় বিপত্তি। রথে লোহার কাঠামো থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় রথটি। আর রথ ছুঁয়ে থাকা ১৫ জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের দাবি সকাল থেকে বৃষ্টির কারণে রথ ভেজা থাকায় এই বিপত্তি ঘটেছে। বৃহস্পতিবার রথযাত্রায় পুরীতে ঘটে যায় বড় অঘটন। প্রবল ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু ২ জনের। আহত প্রায় ১০০ জনের বেশি দর্শনার্থী।  ভিড়ের মধ্যে হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। 

 

আরও পড়ুন: Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget