এক্সপ্লোর

Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

Sonam Wangchuk News: হাসপাতাল থেকে একটি হাতে লেখা বার্তা শেয়ার করে নেওয়া হয়েছে সোনম ওয়াংচুকের তরফ থেকে

কলকাতা: হাসপাতালে তিনি, এখনও জারি অনশন। স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, খাবার বা ওষুধ সোনমকে কিছুই দেওয়া হয়নি। তিনি নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া সোনমের যেন কোনও চিকিৎসা শুরু না করা হয়। আর হাসপাতালে থেকেই প্রথম বার্তা দিলেন, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।

হাসপাতাল থেকে পাঠানো সোনম ওয়াংচুকের প্রথম বার্তা

হাসপাতাল থেকে একটি হাতে লেখা বার্তা শেয়ার করে নেওয়া হয়েছে সোনম ওয়াংচুকের তরফ থেকে। সেখানে লেখা হয়েছে, 'সোনমের তরফ থেকে বার্তা..  আজাদির দ্বিতীয় আন্দোলন....ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত২০ জুলাই.. পেপাল লিকের মতো অবিচারের থেকে মুক্তি। ভয় থেকে মুক্তি, আমায় বেআইনিভাবে তুলে আনা। ভারতের স্বাধীনতার জন্য দ্বিতীয় লড়াই। পার্লামেন্ট অবধি পদযাত্রা... আপনারা যোগ দিয়ে এটাকে সফল করুন। গীতাঞ্জলির তরফে পাঠানো হল এই বার্তা।' সোনম ওয়াংচুকের হাতে লেখা এই বার্তা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর আগেই অবশ্য সোনম ওয়াংচুকের হয়ে বড় বার্তা দিয়েছিলেন, স্ত্রী গীতাঞ্জলি।

সোনমের হয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ঘোষণা স্ত্রী গীতাঞ্জলির

শনিবার হাসপাতালের বাইরে থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি বলেন, 'আমরা জানতামই, এভাবেই আন্দোলন প্রতিহত করার চেষ্টা হবে। গত ২০ দিন যে আন্দোলন চলছে.. এটা দেশের ইতিহাসে থেকে যাবে। যে জেন জি-দের নিয়ে এত খারাপ কথা বলা হয়েছে, সেই জেন জি-ই দেখাচ্ছে কীভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলোর কথা তুলে ধরা যায়। সোনম ওয়াংচুকের মনে হয়েছিল ছাত্রছাত্রীদের দাবিটা খুব সঠিক, স্বাভাবিক। সেই কারণেই এই আন্দোলনের সঙ্গে উনি যুক্ত হয়েছিলেন, যাতে এই আন্দোলন সঠিক রাস্তায় থাকে। সোনম কাউকে কোনও কষ্ট না দিয়ে, কোনও সমস্যা তৈরি না করে অনশন করছিলেন। সরকারের কাছে কোনও কারণ ছিল না যে ২০ তারিখ যে জনসমাগমের ডাক দেওয়া হয়েছে, সেটাকে আটকানোর। কারণ ওঁরা জানেন, সোমবার সকালে যে যাত্রা বেরবে, সেটা আটকানো আর সম্ভব হবে না। আর সেটা শুধু দিল্লিতে বেরোবে না। গোটা দেশ পরিকল্পনা করছে ওই একই সময়ে মিছিল করবে। সোনম সুস্থ আছেন, আমরা বেসরকারি জায়গা থেকে ফের ওর যাবতীয় টেস্ট করাচ্ছি। সোনম সুস্থ হয়ে যাবে আর মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আন্দোলন জারি আছে। যদি সোনম যদি মিছিলে না ও হাঁটতে পারে.. ওর হয়ে আমি যাব মিছিলে। আমি নেতৃত্ব দেব। সোমবারের যা পরিকল্পনা রয়েছে, তাইই হবে। সোনমকে জোর করে তুলে নিয়ে আসা মানে, আন্দোলন থামিয়ে দেওয়া নয়।'

 

 

আরও পড়ুন: Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget