এক্সপ্লোর

Kuntal Ghosh: বাবা সিপিএম নেতা, এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি; তৃণমূলে যোগ দিয়ে কুন্তল হয়ে উঠলেন প্রভাবশালী

Kuntal Ghosh Hooghly: কুন্তল ঘোষ কতটা প্রভাবশালী, কীভাবে তাঁর উত্থান, সে সম্পর্কে বিভিন্ন দাবি শোনা গেল হুগলির জিরাটে গিয়ে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সোমনাথ মিত্র এবং সমীরণ পাল, হুগলি: বাবা ছিলেন সিপিএমের (CPIM) পঞ্চায়েত প্রধান। তাঁর ছেলেই পরবর্তীকালে হয়ে উঠলেন যুব তৃণমূলের প্রভাবশালী নেতা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষ (Kuntal ) গ্রেফতার হওয়ার পরে হুগলির বলাগড়ে গিয়ে জানা গেল এমনই নানা কথা। কুন্তলকে টাকা দিয়েও চাকরি পাননি, এমন অভিযোগও করলেন কেউ কেউ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। যাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওযার অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল। কুন্তল ঘোষের গ্রেফতারির পর তাঁর সম্পর্কে তথ্য় সংগ্রহ করতে আমরা পৌঁছেছিলাম হুগলিতে। সেখানেই এবিপি আনন্দর ক্যামেরার সামনে বিস্ফোরক দাবি করলেন হুগলির জিরাটের পাটুলি গ্রামের বাসিন্দা শম্ভু লাহা।

তাঁর দাবি, কয়েকবছর আগে ছেলের চাকরির জন্য কুন্তল ঘোষকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগকারী ও চাকরিপ্রার্থীর বাবা শম্ভু লাহা বলেন, "ছেলের চাকরির জন্য ৫ লক্ষ টাকা দিয়েছিলাম, কলকাতায় গিয়ে টাকা পৌঁছে দিয়েছিলাম। কুন্তলের হয়ে এক জন যোগাযোগ করিয়েছিল, ছেলের চাকরি শেষ পর্যন্ত হয়নি। মোবাইল ফোনের দোকান করে দিয়েছি। কিছুদিন আগে ক্যাশে ১ লক্ষ টাকা ফেরত দেয়। কুন্তল ২ লক্ষ টাকার চেক দেয়, সেটা মায়ের নামে। চেক বাউন্স করে।" 

আরও পড়ুন, পরিচয় ছিল না পার্থর সঙ্গে, ৫০ লক্ষ চেয়েছিলেন তাপসই, মারাত্মক অভিযোগ যুব তৃণমূল নেতা কুন্তলের

শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করে কুন্তলকে প্রভাবশালী যুব নেতা বলে মন্তব্য করেন ইডির আইনজীবী। কুন্তল ঘোষ কতটা প্রভাবশালী, কীভাবে তাঁর উত্থান, সে সম্পর্কে বিভিন্ন দাবি শোনা গেল হুগলির জিরাটে গিয়ে। এক স্থানীয় বাসিন্দা বলেন, "২০১৪ সালে কুন্তল নিজে টেটের প্রার্থী ছিল, আমার স্ত্রীর সঙ্গে টেটে পাস করেছিল, এরপর ও আস্তে আস্তে এরকম ফুলে ফেঁপে ওঠে।" 

জিরাট থেকে কিছুদূরে, হুগলির বলাগড়ের শ্রীপুরে কুন্তলের পৈতৃক বাড়ি। কুন্তলের বাড়ির কেয়ারটেকার দীপক বিশ্বাস বলেন, "মাসখানেক আগে পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন কুন্তল শেষবার। স্ত্রী এবং মা সঙ্গে থাকেন। বাবা মারা গেছেন। বাবা ছিলেন সিপিএমের পঞ্চায়েত প্রধান।" 

হুগলির ধনেখালির ভাণ্ডারহাটিতে ইন্দিরা দেবী ইনস্টিটিউট অফ এডুকেশন। এই কলেজেরই অন্যতম অংশীদার কুন্তল। ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে রাজি না হলেও, স্থানীয় সূত্রের দাবি, মাঝেমধ্যেই এই কলেজে দেখা যেত প্রভাবশালীদের। 

স্থানীয় সূত্রের খবর, কুন্তলের বাবা স্বপন ঘোষ, ১৯৯৮ সাল থেকে ২০০৩ অবধি সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন। ২০১৬ সালে তৃণমূলের সঙ্গে যুক্ত হন কুন্তল। ধীরে ধীরে জেলা যুব তৃণমূলের অন্যতম নেতা হয়ে ওঠেন তিনি। হুগলি জেলার সিপিএম এর জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন, "একটা সময় পরিবারটা আমাদের ছিল তখন কুন্তল ঘোষ অনেক ছোট ছিল। স্বপন ঘোষ শ্রদ্ধেয় মানুষ, প্রধান ছিলেন। আর তার ছেলে রাজনীতি করে  অর্থ রোজগারের জন্য।" 

কখনও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কুন্তলের ছবি প্রকাশ্যে এসেছে। কখনও তাঁকে দেখা গেছে রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে। ইডির তদন্তের মাঝে এই ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও কোর্ট থেকে বেরনোর সময় কুন্তল ঘোষ বলেন, "এই মামলায় আমার দলকে কোনও ভাবে যুক্ত করবেন না।" কুন্তলের শাস্তির দাবিতে বলাগড়ের রাস্তায় পোস্টার দিয়েছে বিজেপির যুব মোর্চা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget