এক্সপ্লোর

Cyclone Update: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধেয়ে আসার আশঙ্কা, উপকূলবর্তী জেলায় শুরু প্রস্তুতি

Weather Update:আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সাগর দ্বীপের ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ।

ঋত্বিক প্রধান, কাঁথি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধেয়ে আসার আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। কাঁথির শৌলা মত্স্য বন্দরে সকাল থেকে মেঘলা আকাশ। তবে ঝোড়ো হাওয়ার লক্ষণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ-কে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং: আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ (Depression) পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সাগর দ্বীপের ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। আগামীকাল কালীপুজোর সকালেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

উপকূলবর্তী জেলাগুলিতে শুরু প্রস্তুতি: রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর। অমাবস্যার কারণে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায়, ব্লক প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে। প্রয়োজনে নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। মজুত রাখা হয়েছে শুকনো খাবার, ত্রিপল-সহ প্রয়োজনীয় সামগ্রী। ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার। স্থানীয় মত্স্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

বিপর্যয় মোকাবিলায় সতর্ক প্রশাসন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। শনিবার, নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858। কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। জেলায় জেলায় তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টার, পানীয় জলের মোবাইল ইউনিট। নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kolkata News: কান ঘেঁষে বেরিয়ে যাবে সিত্রাং, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
Nandigram Bypoll Election Result LIVE Updates: 'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget