এক্সপ্লোর

Calcutta High Court: থানায় নিয়ে গিয়ে ছাত্রীদের মারধর, হাইকোর্টে মামলা দায়ের সুশ্রীতা সোরেনের

AIDSO: ধর্মঘটের দিন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচি নেয় DSO.

কলকাতা: থানায় পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে, এবার আদালতের দ্বারস্থ হলেন, DSO নেত্রী সুশ্রীতা সোরেন। থানায় নিয়ে গিয়ে হাত জ্বলন্ত মোম ঢেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন তিনি। গতকাল হাইকোর্টে মামলা করেছেন মেদিনীপুরের SFI নেত্রী সুুচরিতা দাস। সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই দুটো মামলার শুনানি হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে, সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল SFI ও SUCI-এর ছাত্র সংগঠন DSO। ধর্মঘটের দিন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচি নেয় DSO. বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর আগেই কর্মী সমর্থকদের রাস্তা আটকে দেয় পুলিশ। অভিযোগ, এরপর ঘটনাস্থল থেকেই মহিলা আন্দোলনকারীদের মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে শুরু হয় অকথ্য অত্যাচার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও DSO নেত্রী সুশ্রীতা সোরেন বলেন, ওসি বলল, মোমবাতি নিয়ে এসো। মোমবাতি তারা পুলিশ নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে, সেই মোমবাতির জ্বলন্ত যে মোম, সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। এই য়ে হাতের এখানে মোমবাতির মোম ঢেলে দেওয়া হয়েছে। এখনও সেই চিহ্ন আছে। হাত দেখিয়ে বলছে এই ভাবে আমাকে মারতে থাকে।''

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশ। জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন, "আমাদের মহিলা পুলিশের, মহিলা থানাতেই মহিলা পড়ুয়াদের রাখা হয়েছিল। এমনকী আমি এটাও বলতে চাই, তাঁদের যেহেতু অনেক রাতে আমরা পরিবার বা আইনজীবীর হাতে ছেড়েছিলাম, ওদের খাওয়াদাওয়ার ব্যবস্থাটাও আমরা করেছিলাম। জানি না এটা কেন করছে।'' এই প্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও DSO নেত্রী সুশ্রীতা সোরেন। ওই একইদিনে অর্থাৎ সোমবারই মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে SFI নেত্রী সুুচরিতা দাসকেও মারধরা করা হয় বলে অভিযোগ। তিনি ইতিমধ্য়েই হাইকোর্টে মামলা দায়ের করেছেন।

এদিকে শনিবারের ঘটনার পর প্রায় ১ সপ্তাহ হতে চলল। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার থেকে অরবিন্দ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। 
 প্রথমে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ। তারপর তাঁর গাড়ির ধাক্কায় এক ছাত্রর গুরুতর জখম হওয়া। তারপর থেকেই কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের আসা যেমন কমেছে, ক্যাম্পাসে আসছেন না অনেক অধ্যাপকও। 

আরও পড়ুন: Jalpaiguri News: ভ্যাকসিন নেওয়ার পরই শিশুমৃত্যুর অভিযোগ, দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget