এক্সপ্লোর

Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের

Srijan Bhattacharya: আজ সন্ধেয় যাদবপুর থানায় যাবেন বলে সৃজন জানিয়েছেন। 

কলকাতা: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। যাদবপুরকাণ্ডে ঘটনার ফুটেজ নিয়ে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর সৃজনের বাগ্‍‍যুদ্ধ অব্যাহত। সৃজন জানিয়েছেন, তাঁর কাছে যা ছবি এবং ভিডিও ফুটেজ আছে, তা নিয়ে থানায় যেতে বলা হয়েছে তাঁকে। আজ সন্ধেয় যাদবপুর থানায় যাবেন বলে সৃজন জানিয়েছেন।  (Jadavpur University Clash)

বৃহস্পতিবারই সৃজনকে নোটিস পাঠায় যাদবপুর থানা। গোটা ঘটনায় পুলিশকে তদন্তে সাহায্য় করতে বলা হয় তাঁকে। যাদবপুরে গত শনিবার যে ঘটনা ঘটে, তাতে সাক্ষী হিসেবে তলব করা হয় সৃজনকে। যাদবপুরের ঘটনার যে ছবি এবং ভিডিও সৃজনের কাছে রয়েছে, তা তদন্তকারীদের কাছে দিতে হবে সৃজনকে। সৃজন জানিয়েছেন, সবকিছু নিয়ে শনিবার সন্ধেয় যাদবপুর থানায় যাবেন। (Srijan Bhattacharya)

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে গত শনিবার, অর্থাৎ ১ মার্চ উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। WBCUPA-র বৈঠক সেরে যখন বেরোচ্ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই সময় ধুন্ধুমার বেঁধে যায়। ব্রাত্যর গাড়িতে হামলা, চটি ছোড়ার ঘটনা যেমন ঘটে, তেমনই ব্রাত্যর গাড়ির ধাক্কায় আহত হন পড়ুয়ারা। সেই নিয়ে একাধিক এফআইআর দায়ের হয়েছে থানায়। হাইকোর্টের নির্দেশে এফআইআর হয়েছে গাড়িতে ধাক্কার অভিযোগ নিয়েও।

গোটা ঘটনায় রাজনৈতিক তরজাও চরমে। ছাত্রদের দাবি, ব্রাত্যর গাড়ি তাঁদের ধাক্কা মারে। যদিও তৃণমূলের দাবি, ব্রাত্যর গাড়ি ধাক্কা মারেনি। সেই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও-ও সামনে আনা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। দলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য জানান, গাড়ি ধাক্কা মারেনি আহত ছাত্রকে। পাল্টা সাংবাদিক বৈঠক করেন সৃজন। তিনি কিছু ফুটেজ দেখান। জানান, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে ইচ্ছাকৃত ভাবেই ধাক্কা মারে ব্রাত্যর গাড়ি। সেই ফুটেজই সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে সৃজনকে। তদন্তের স্বার্থেই সেগুলি প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। সৃজন জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে তাঁর। তাঁর কাছে যা তথ্য আছে, সব পুলিশকে জানাবেন।

অন্য দিকে, এক সপ্তাহ পেরিয়ে গেলেও, যাদবপুরের ঘটনায় এখনও রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। সেই আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং-মিছিলে হাইকোর্টের কড়া নির্দেশ এসেছে। ১৩ মার্চ পর্যন্ত কোর্টের অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক মিটিং-মিছিল করা যাবে না সেখানে। কাদের অনুমতি, কাদের অনুমতি নয়, তা নিয়ে পুলিশকে কড়া নজর রাখার নির্দেশ। যদিও যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রবিবার শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর থানার ১০০ গজ আগে পর্যন্ত অনুমতি। যাদবপুর থানার ১০০ গজ আগে ব্যারিকেড দিতে পুলিশকে নির্দেশ। 
সাড়ে ৭০০জনকে নিয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মিছিলের অনুমতি। আদালত জানিয়েছে, মিছিল করতে হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আয়োজকদের। কোনও পুলিশ যেন আঘাতপ্রাপ্ত না হয়, খেয়াল রাখতে হবে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget