এক্সপ্লোর

Bowbazar House Crack: এই বুঝি ভেঙে পড়ল বাড়ি! বউবাজারের ফাটল-আতঙ্ক পাশের পাড়াগুলিতেও

বাসিন্দাদের দাবি, ২০১৯-এ বিপর্যয়ের পর, মেট্রো রেলের তরফে মেরামতি করা হয়। কিন্তু আবার কাজ শুরু হতে না হতেই ফের ফাটল দেখা দিয়েছে।

সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য,কলকাতা: মেট্রো (Metro Rail) বিপর্যয়ের জেরে কেউ বাড়িছাড়া, কারও মনে ভয়, এই বুঝি ভেঙে পড়ল বাসস্থান। বাড়ি ভাঙার আতঙ্ক ছড়াচ্ছে পাশের পাড়াগুলিতেও। আতঙ্কের প্রহর গুণছেন বউবাজারের বাসিন্দারা।

বউবাজারে ফাটল আতঙ্ক: অসহায় একাকী বৃদ্ধা। শরীরে মারণ রোগের অসহ্য যন্ত্রণা। তার থেকেও বেশি যন্ত্রণা মানসিক। এই বুঝি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। বউবাজারের বাসিন্দা যমুনাবালা সিংহ বলেন, “রাতে ঘুমোতে পারি না। মেট্রোর কাজ হলেই খাট নড়তে থাকে। গায়ে জল পড়ে। ক্যান্সার পেশেন্ট বাবা। একা থাকি। আমি কি কিছু করতে পারি? মেট্রোর কাজ জোরকদমে চলছে। তাতে আবার ফাটল শুরু হয়েছে।’’ দুচোখে প্রায় দেখতেই পান না ৮৫ বছর বয়সী অরুণা কর্মকার। উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই। মেট্রো বিপর্যয়ের জেরে, তাঁকেই এই বয়সে বাড়ি ছাড়তে হয়েছে। বারবার এভাবে ঘর ছাড়া হয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা।

বউবাজারে একের পর এক বাড়িতে এখন এই অসহায় মুখের ছবি। সবসময়ই ভয়। এই বুঝি আশ্রয়হীন হতে হয়। বাসিন্দাদের দাবি, ২০১৯-এ বিপর্যয়ের পর, মেট্রো রেলের তরফে মেরামতি করা হয়। কিন্তু আবার কাজ শুরু হতে না হতেই ফের ফাটল দেখা দিয়েছে। ওই এলাকার আরেক বাসিন্দা মৌমিতা ঘোষ বলেন, “ওরা সারিয়ে গেছে। তারপরেও চিড় ধরেছে। মেট্রোর আধিকারিকরা ফোন তোলে না। নেগলেক্ট করে। নিজেরাই তাই সারিয়ে নিই। ওরা তাপ্পি দিয়ে যায়। তাতে রিপেয়ার হয় না।’’

শুধুমাত্র বউবাজারের দূর্গা পিটুরি লেন কিংবা স্যাকরপাড়া লেনই নয়, বাড়ি ভাঙার আতঙ্ক ছড়াচ্ছে পাশের পাড়াগুলিতেও। বাড়ির দেওয়ালে ধরেছে ফাটল। এঁদের মনের মধ্যেও ভয় ঢুকেছে। এদিকে KMRCL সূত্রে গতকাল দাবি করা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ১১টি উত্‍স দিয়েই জল ঢোকা আটকানো সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বর্ষায় জলস্তর বাড়লে নতুন করে সুড়ঙ্গে জল ঢুকবে না তো? আবার দেখা দেবে না তো একই বিপদ? KMRCL-এর তরফে জানানো হয়েছে, নতুন করে যাতে আর জল উঠে না আসে, সেটা সবার আগে দেখা হচ্ছে। চারঘণ্টা অন্তর নেওয়া হচ্ছে রিডিং।

আরও পড়ুন: West Midnapore News: নদীর পাড়ের পর চাষের জমিতে ধস, খড়গপুরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget