এক্সপ্লোর

West Midnapore News: নদীর পাড়ের পর চাষের জমিতে ধস, খড়গপুরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

চাষের জমির পাশে বিশালাকার নালা। বৃষ্টির জল এই নালাপথে এসেই মেশে কংসাবতীতে। গতবছর বর্ষার আগে থেকেই নদীর পাড় ভাঙছিল। তার মধ্যে এবার চাষের জমিতে ধস নামিয়ে আরও চওড়া হচ্ছে নালা।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: সংস্কারের অভাবে নদীর পাড় ভাঙছিলই, এবার ধস নামতে শুরু করেছে চাষের জমিতে। বিজেপি (BJP) পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন খড়গপুরের (Kharagpur) খাসতালুকের বাসিন্দারা। বড়কলা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

চাষের জমিতে ধস: চাষের জমির পাশে বিশালাকার নালা। বৃষ্টির জল এই নালাপথে এসেই মেশে কংসাবতীতে। গতবছর বর্ষার আগে থেকেই নদীর পাড় ভাঙছিল। তার মধ্যে এবার চাষের জমিতে ধস নামিয়ে আরও চওড়া হচ্ছে নালা। নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ১ নম্বর ব্লকের। সেখানকার বড়কলা গ্রাম পঞ্চায়েতের খাসতালুকের বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের অভাবেই এই পরিস্থিতি। প্রকাশ্যে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

বড়কলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শান্তনু ঘোষ বলেন, “পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান, বিডিও সবাইকে অভিযোগ জানিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি। দীর্ঘদিন আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েত প্রধান কিন্তু কোন কাজ হয়নি। স্বপন বেরা বললেন ফোন করে জানাবো। কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। বর্ষার জলে কৃষকদের জমি নদীতে চলে গেছে।’’স্থানীয়দের অভিযোগকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে তারা। পাল্টা বিজেপির দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই অভিযোগ তোলা হচ্ছে।

জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেতা পিকু মাণ্ডি বলেন, “বিজেপির গ্রাম পঞ্চায়েত ড্রেনটা মেরামত না করার জন্য এখন ওটা বৃহৎ আকার ধারণ করেছে। এবং ওটা ভেঙে ভেঙে গ্রামের দিকে এগিয়ে আসছে। গ্রামের মানুষেরা আতঙ্কে আছে যে কোন মুহূর্তে গ্রাম ভেসে যেতে পারে। বিজেপির গ্রাম পঞ্চায়েতের কাজ হচ্ছে টাকা আত্মসাৎ করা।  উপপ্রধান কোন কাজ করে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওদের সাধারণ কর্মী পর্যন্ত মিথ্যা কথা বলেন।’’

বড়কলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা স্বপন বেরা বলেন, “আমি ওখান থেকে খবর নিয়ে জানলাম হালকা ধস নেমেছে। এলাকার থেকে কোন পিটিশন আমাদের কাছে আসেনি। নদী পাড় ভাঙন আমরা রোধ করতে পারবো না পারে সেচ দফতর, জেলা পরিষদ। আমাদের হয়রান করার জন্য রাজনৈতিক চরিতার্থ করার জন্য তৃণমূলের পক্ষ থেকে এটা করছে যেহেতু বিজেপির বোর্ড আছে।’’ খড়গপুর ১ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, “গ্রামবাসীরা সমস্যার কথা জানিয়েছেন। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সেচ দফতরকে জানিয়েছি।‘’

আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নরেন্দ্রপুরে গেল হাইকোর্ট নিযুক্ত কমিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget