এক্সপ্লোর

Vande Bharat Sleeper : বন্দে ভারত স্লিপার ট্রেনেও পাথর ছোড়া হতে পারে বলে আশঙ্কা, পুলিশকে চিঠি দিল আরপিএফ

Vande Bharat : স্টেশন চত্বরে যথেষ্ট সংখ্যক পুলিশ আধিকারিকদের রাখার অনুরোধ করে কালিয়াচক থানার আইসি-কে চিঠি দিল আরপিএফ।

অরিত্রিক ভট্টাচার্য : নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনেও পাথর ছোড়া হতে পারে বলে আশঙ্কা করে পুলিশকে চিঠি দিল আরপিএফ। চিঠিতে বলা হয়েছে, বন্দে ভারতের নতুন ট্রেন মালদা, জামিরঘাটা, খালতিপুর, চামাগ্রাম, সাঁকোপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা ছাড়ার পরই ছোড়া হতে পারে পাথর। স্টেশন চত্বরে যথেষ্ট সংখ্যক পুলিশ আধিকারিকদের রাখার অনুরোধ করে কালিয়াচক থানার আইসি-কে চিঠি দিল আরপিএফ। প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আরপিএফ-এর চিঠিতে। 

বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে পাথরবৃষ্টির আশঙ্কা। পাথরবৃষ্টির আশঙ্কা করে RPF চিঠি দিল কালিয়াচক থানার IC-কে। প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হতে পারে বলেও আশঙ্কা। এর আগে হাওড়া-NJP বন্দে ভারত চালুর পরে একাধিক বার পাথরবৃষ্টির ঘটনা ঘটে। বিভিন্ন সময়ে পাথরবৃষ্টির ঘটনায় বন্দে ভারতের বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

আজ হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর। মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন। হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে এই ট্রেন। সপ্তাহে ৬ দিন আপ ও ডাউনে চলাচল করবে বন্দে ভারত স্লিপার। হাওড়া থেকে আপ বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধে ৬টা ২০ মিনিটে। কামাখ্যা থেকে ডাউন বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধে ৬.১৫ মিনিটে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে ভারতে প্রথম চালু হয় বন্দে ভারত ট্রেন। প্রথম বন্দে ভারতের প্রায় ৬ বছর পর হাওড়া-কামাখ্যা লাইন পাচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার। 

শুধু হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসই নয়, এরই সঙ্গে আজ আরও একগুচ্ছ ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মালদা থেকেই আজ উদ্বোধন হবে একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের। আলিপুরদুয়ার- SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করবেন মোদি। এরই সঙ্গে, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার - মুম্বই (পাভেল) অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নাগরকোইল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, ও রাধিকাপুর-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। বালুরঘাট ও হিলির মাঝে তৈরি হবে নতুন রেল লাইন। নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক পণ্য রক্ষণাবেক্ষণ সুবিধার জন্য প্রকল্পের শিলান্যাস করবেন মোদি। নিউ কোচবিহার থেকে বামনহাট ও নিউ কোচবিহার থেকে বক্সিরহাটের মধ্যে ইলেকট্রিক ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে, জাতীয় সড়ক ৩১ডি-এর ধূপগুড়ি-ফালাকাটা অংশের চার-লেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।  বালাগড়ে একটি অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি সড়ক ওভারব্রিজ সহ সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget