এক্সপ্লোর

Paschim Bardhaman: সুইডেনে ফ্ল্যাট থেকে উদ্ধার বঙ্গতনয়ার দেহ, কী ভাবে মৃত্যু? দুর্গাপুরের পড়ুয়ার পরিণতিতে গ্রেফতার ১

Student Death:সুইডেনে গবেষণা করতে গিয়ে দুর্গাপুরের ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে হইচই। সূত্রের খবর, জুলজি অনার্সের পর বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করছিলেন দুর্গাপুরের রোশনি দাস।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিদেশে পড়তে গিয়ে বঙ্গ তনয়ার রহস্যমৃত্যু (Durgapur Student Mysterious Death)। সুইডেনে (Bengal Student Death In Sweden) গবেষণা করতে গিয়ে দুর্গাপুরের ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে হইচই। সূত্রের খবর, জুলজি অনার্সের পর বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করছিলেন দুর্গাপুরের রোশনি দাস। সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করছিলেন রোশনি। মৃতের মা জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর শেষ কথা। ১২ অক্টোবর মৃত্যুর খবর দেয় সুইডেনের দূতাবাস। গত ১৩ অক্টোবর লালবাজার থেকে খবর পান মা। মৃতার মা, মমতা দাসের আরও বললেন, 'রোশনির দেহ ফ্ল্যাটের মধ্যে মিলেছে।' এক সুইডিশ নাগরিককে ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে খবর। কিন্তু কী ভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল, তা নিয়ে এখনও ধন্দে পরিবার।

কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, আদতে দুর্গাপুরের ডিপিএল টাউনশিপে থাকতেন রোশনি দাস। তবে নিউরো সায়েন্স নিয়ে গবেষণার জন্য ২০১৮ থেকে সুইডেনে ছিলেন। বাবা মারা গিয়েছেন ২০১৯ সালে। ফলে দুর্গাপুরের বাড়িতে একাই থাকতেন রোশনীর মা। তাঁর দাবি, গত ২৯ সেপ্টেম্বর মেয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল। এরপর, গত ১২ অক্টোবর সুইডেনের দূতাবাসের তরফে জানানো হয়, ফ্ল্যাটের মধ্যে থেকে বছর বত্রিশের ওই গবেষকের দেহ মিলেছে। ঘটনায় সুইডেনের এক নাগরিককে গ্রেফতার করেছে সে দেশের প্রশাসন। কিন্তু বিদেশে গবেষারত মেয়ের কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে এখনও ধন্দে রোশনীর মা। 

মায়ের অভিযোগ...
মমতা দাস জানালেন, ২০১৮ সালে ইন্টিগ্রেটেড মেডিক্যাল বায়োলজি নিয়ে সুইডেনে গবেষণা করতে গিয়েছিলেন রোশনী। কিন্তু গবেষণা শেষ করতে পারেননি। স্কলারশিপ নিয়ে গবেষণা করতে গেলেও সময়ের মধ্যে তা শেষ করতে পারেননি রোশনী। ফলে বাড়িতে মাকে মাঝেমধ্যেই টুকটাক টাকা পাঠাতে বলতেন, জানালেন মমতা। 'আমি সামান্য কিছু হয়তো মাঝেমধ্যে হয়তো পাঠাতাম', আরও সংযোজন তাঁর। গত ১৩ অক্টোবর মায়ের কাছে মেয়ের মৃত্যুসংবাদ পৌঁছয়। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর সনির্বন্ধ আর্জি, রোশনীর দেহ যাতে সুইডেন থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। মেয়ের এমন পরিণতির নেপথ্য়ে যাদের হাত রয়েছে, তাদের জন্য যেন উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হয়, চান সদ্য সন্তানহারা মা। 

আরও পড়ুন:রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুরের হোটেলের হদিশ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget