এক্সপ্লোর

Duare Sarkar : আপনার দুয়ারে সরকার কবে, কোথায় ? একে ওকে জিজ্ঞাসা করার দরকার পড়বে না

Duare Sarkar Extended : কন্যাশ্রী থেকে কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র থেকে স্বাস্থ্যসাথীর আবেদন। লক্ষ্মীর ভান্ডার হোক বা মানবিক প্রকল্প - সব কিছুর পরিষেবাই মিলছে দুয়ারে সরকারে।

কলকাতা : পাড়ার চায়ের দোকানে গরম চায়ে চুমুক দিতে দিতে হারুদা বাবুনকে বলছিলেন, ভাবছি এবার জমির মিউটেশন ফর্মটা দুয়ারে সরকার থেকে তুলে নেব। কবে হবে জানিস ? আর কোথায়ই বা হবে ? প্রশ্ন শুনে মাথা চুলকে বাবুনের উত্তর, না গো, ঠিক জানা নেই। হতাশ মুখে হারুদা যখন ভাবছেন আর কার থেকে বিষয়টা জানবেন, ঠিক তখনই গোপীদা এলেন চা খেতে। রাস্তাও দেখিয়ে দিলেন হারুদাকে। আপনাদেরও যাদের হারুদার মতো দুয়ারে সরকারের ক্যাম্পের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের জন্য রাস্তা এবিপি লাইভে। কারোর কাছে না গিয়ে স্রেফ স্মার্টফোনেই দেখে নিতে পারবেন, আপনার দুয়ারে সরকার কোথায় আর কবে ? আর হ্যাঁ, এটা তো সবাই জানেন, দুয়ারে সরকারে মেয়াদ আরও একমাস বেড়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের পরিষেবা পাওয়া যাচ্ছে। 

আপনার এলাকায় সরকার নির্দিষ্ট দিনে ও সরকার নির্দিষ্ট স্থানে হাজির হয়ে পরিষেবা দিচ্ছেন আধিকারিকরা। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত চারবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দফার পরিষেবা প্রদান শুরু হয়েছে ইতিমধ্যেই। নভেম্বরের এক তারিখ থেকে। এখনও অবধি ক্যাম্প করা হয়েছে তিন লাখ বাষট্টি হাজার পাঁচশো পঁচানব্বইটি। নানাবিধ সরকারি পরিষেবা নিয়ে এসেছেন ন কোটিরও বেশি মানুষ, তথ্যসূত্র - (ds.wb.gov.in)। তবে ক্যাম্প কোথায়, কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও যাঁদের রয়েছে , তাঁরা অনায়াসেই নিজ নিজ এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের ঠিকানা খুঁজে বের করে ফেলতে পারবেন। অনলাইনে রয়েছে এই সুবিধা। 

কীভাবে নিজেই জেনে নিতে পারবেন কোথায়, কবে ক্যাম্প 

  • ds.wb.gov.in-দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইট এটি। ক্লিক করুন। 
  • পাতার ডানদিকে সিটিজেন কর্নার পাবেন। সেখানে Find Your Camp - অংশে ক্লিক করুন। 
  • এরপর যে পাতাটি খুলবে, সেখানে নিজের জেলা সিলেক্ট করুন। 
  • পরে ব্লক/লোকাল বডি অংশে যান। 
  • সেখান থেকে গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সিলেক্ট করে নিন। 
  • দেখবেন, আপনার এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্য়াম্প কোথায় হবে সামনে চলে আসবে। লিখে নিন। আর সেইমত সকাল সকাল নির্দিষ্ট দিনে পৌঁছে যান ক্যাম্পে। 

এবার একনজরে কোন কোন পরিষেবা মূলত পাবেন দুয়ারে সরকারে

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড. ব্যাঙ্ক সংক্রান্ত যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লিঙ্ক করা. আধার কার্ড সংক্রান্ত পরিষেবা, বিনামূল্যে, সামাজিক সুরক্ষা যোজনা , প্রতিবন্ধী শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, KCC (কৃষি), KCC (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতি/হস্তশিল্পীদের ক্রেডিট কার্ড, SHG ক্রেডিট লিঙ্কেজ , কৃষি পরিকাঠামোগত ফান্ড, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, পাট্টার জন্য আবেদন বিদ্যুতের নতুন কানেকশন ইত্যাদি।

আরও পড়ুন : আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? কী জানালেন মুখ্যমন্ত্রী

তথ্যসূত্র - (ds.wb.gov.in)

সেরা শিরোনাম

Chinmoy Krishna Das : 'বাবা মারা গেলেন, আমাকে শেষবার দেখতে পেলেন না' চিন্ময়কৃষ্ণের মায়ের মৃত্যুর পর তসলিমা লিখলেন...
'বাবা মারা গেলেন, আমাকে শেষবার দেখতে পেলেন না' চিন্ময়কৃষ্ণের মায়ের মৃত্যুর পর তসলিমা লিখলেন...
News Live: বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বন্ধ ঘরেই অগ্নিদগ্ধ বৃদ্ধ দম্পতি, মর্মান্তিক মৃত্যু, ভস্মীভূত গোটা ঘর, চোখের পলকে সব শেষ
বন্ধ ঘরেই অগ্নিদগ্ধ বৃদ্ধ দম্পতি, মর্মান্তিক মৃত্যু, ভস্মীভূত গোটা ঘর, চোখের পলকে সব শেষ
Bageswar Baba : দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্যে ঝড়, সামাল দিতে গ্লাসগো থেকে সাফাই 'বাগেশ্বর বাবা'র ? কী বললেন?
'বাগেশ্বর বাবা'র মন্তব্যে ঝড়, সামাল দিতে গ্লাসগো থেকে সাফাই ? কী বললেন?

ভিডিও

Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয় অভিষেকের :ঋতব্রত
Highcourt on Prashant Barman: প্রশান্ত বর্মন-মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতির?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget