এক্সপ্লোর

Mamata Banerjee: আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? কী জানালেন মুখ্যমন্ত্রী

Lakshmir Bhandar: মমতা বলেন, "মানুষের সঙ্গে বেইমানি করে কখনও রাজনীতি করব না আমি। তেমন চরিত্র নয় আমার। আমি মানুষে মানুষে ভেদাভেদ পছন্দ করি না।"

কলকাতা: ভোটার বা আধার কার্ডে নাম না থাকলেও মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা (Lakshmir Bhandar)। বুধবার সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি ফের 'দুয়ারে সরকার' (Duare Sarkar)প্রকল্প শুরু হয়েছে। সেখানে গিয়ে আবেদন করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও। সেই নিয়ে যাতে কোনও ধন্দ না থাকে, তার জন্যই নিয়ম-বিধি স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা। 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আধার-ভোটার বাধ্যতামূলক! 

বুধবার নেতাজি ইন্ডোরে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানে তিনি বলেন, "ভোটার তালিকায়, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না বলে ভুলভাল কথা ছড়াচ্ছে অনেকে। বাজে কথা। আমরা ওসব মানি না। যে আধার কার্ড করাবে, করাতে পারে। দুয়ারে সরকার চলছে। ওতে একটি প্রভিশন আছে। ভোটার, আধার না করালে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বাংলা থেকে এমন কখনও বলা হবে না।"

জিএসটি থেকে ১০০ দিনের প্রকল্প এবং সরকারি খাতে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন চলছে মমতা সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সরকারি চাকুরেদের বেতন দিতেও রাজ্যকে হিমশিম খেতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিরোধী দল বিজেপি। কিন্তু এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা মানুষের অধিকার দিচ্ছি, দেব। মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি আমি। মানুষের সঙ্গে বেইমানি করে কখনও রাজনীতি করব না আমি। তেমন চরিত্র নয় আমার। আমি মানুষে মানুষে ভেদাভেদ পছন্দ করি না।" পঞ্চায়েত ভোটের আগে প্রান্তিক মানুষের হাতে জমির পাট্টা বিলি করা হবে বলেও এ দিন ঘোষণা করেন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee: 'রাজনীতির নামে বাংলার অর্থনীতিকে অবরুদ্ধ করার চেষ্টা', শুভেন্দুকে 'ধিক্কার' মমতার

নেতাজি ইন্ডোর থেকে এ দিন বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে বাংলার বদনাম করার অভিযোগ তোলেন। মমতা বলেন, "রাজনীতির নাম করে বাংলাকে বদনাম করে যারা, আর বাংলার নামে প্রতিদিন চিঠি পাঠিয়ে ১০০ দিনের কাজের টাকা দেবেন না, সব বন্ধ করে দিন, অর্থনীতিকে অবরুদ্ধ ব্লক করে দিন, যারা লিখছে এই চিঠিগুলি, তাদের নাম না করে বলি...তাদের নাম বলতেও আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই।"

বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে ক্ষমতায় আসার আগে, দীর্ঘ সময় রাজ্যে বিরোধী নেত্রীর ভূমিকা পালন করেন মমতা। সেই সময়ে বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন সরকারের বিরোধিতা করলেও, রাজ্যের অর্থনীতিতে কোপ পড়ে, এমন কোনও কাজ করেননি বলেও জানান। মমতার কথায়,  "আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনও দিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে যে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অপব্যবহার হচ্ছে।  এরা শুধু বদনাম করতে পারে।" তবে শুভেন্দু তথা বিজেপি-র দাবি, রাজ্য হিসেব না দিলে কেন্দ্র টাকা দেবে না।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget