এক্সপ্লোর

Murshidabad News: বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা ! চোখ কপালে পুলিশের

Murshidabad Fire Arms Factory: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতীরই সূত্র ধরেই, মুর্শিদাবাদে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার।

ভাস্কর মুখোপাধ্য়ায় ও নান্টু পাল, মুর্শিদাবাদ:  আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতীর সূত্র ধরে, মুর্শিদাবাদে (Murshidabad) খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার (Fire Arms Factory)। তল্লাশিতে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জামের হদিশ পেয়েছে পুলিশ (Police)। ভোটের (Election) আগে এই ঘটনায় তুঙ্গে চাপানউতোর। 

এবার শুধু বোমা-অস্ত্র উদ্ধারই নয়। বীরভূমে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার সূত্র ধরে, মুর্শিদাবাদে খোঁজ মিলল আস্ত আগ্নেয়াস্ত্র কারখানার। পঞ্চায়েত ভোটের আগে, রাজ্য়ে ফের অস্ত্রের আস্ফালন। বৃহস্পতিবার রাত গোপন সূত্রে খবর পেয়ে, বীরভূমের মাড়গ্রামের কালী দহ গ্রামে নাকা তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ৫টি আগ্নেয়াস্ত্র সহ মুর্শেদ শেখ নাম এক দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানায়, তাঁর বাড়ি মুর্শিনাদের ভরতপুরে। শনিবার ওই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ভরতপুরের শুনিয়া গ্রামে ধৃতের বাড়িতে যায় মাড়গ্রাম থানার পুলিশ। সেখানে গিয়ে কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। শুধু আগ্নেয়াস্ত্র নয়। বাড়িতেই রয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির ছোটখাটো কারখানা। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচারের জন্য় নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই চক্রে আর কারা জড়িত? তার উত্তর খুঁজছে পুলিশ। 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে বীরভূমে। মাত্র গত কয়েকদিন আগেই ওই জেলার  মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলির সন্ধান মিলেছিল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছিল মাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশিঅভিযানেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা, ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি। পুলিশ জানায়, নিজের বাড়িতে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ধৃত। উদ্ধার হওয়া মশলা থেকে হাজারের বেশি দেশি বোমা তৈরি হত বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন, 'বাইরে থেকে লোক এনেছিলেন দিলীপ ঘোষ', রিষড়াকাণ্ডে বিস্ফোরক কল্যাণ 

বোমা উদ্ধারের  ঘটনায় ইতিমধ্যেই অসংখ্যবার নাম উঠেছে বীরভূমের।বোমা উদ্ধারের ঘটনায় হনহনিয়ে বোম স্কোয়াডের ভারী বুটের দৃশ্য সামনে এসেছে সংবাদমাধ্য়মে। সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাদেরও। এমন কি অতীতে রাজনৈতিক নেতার বাড়িতেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু এবার বিষয়টা, আর শুধুই বোমা উদ্ধারের ঘটনায় থেমে নেই। খোদ শাসকদলের নেতার  গোয়াল ঘরেই এবার বোমা বিস্ফোরণ।  এবার সবথেকে বড় কথা হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' অপরদিকে, 'বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ', পাল্টা তোপ দেগেছিলেন তৎকালীন রাজ্যপাল। এমন বলেছিলেন কি বাম নেতা সুজন চক্রবর্তীও। 

বিস্তারিত আসছে...

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget