এক্সপ্লোর

Nadia News: আগুন লেগে ভস্মীভূত হোটেল, শান্তিপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Fire In Nadia:আগুন লেগে ভস্মীভূত হোটেল। শুক্রবার ভোররাতে নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে ভোররাতে হঠাৎ আগুন লেগে যায়।

সুজিত মণ্ডল, নদিয়া: আগুন লেগে ভস্মীভূত হোটেল (Hotel Fire)। শুক্রবার ভোররাতে নদিয়ার (Nadia) শান্তিপুরে ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে ভোররাতে হঠাৎ আগুন লেগে যায়।

কী ঘটেছিল?
তবে আপাতত ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। যদিও হোটেলের শেষ রক্ষা হয়নি। অগ্নিকাণ্ডে হোটেলের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। জানা যায়, বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন। প্রসঙ্গত, হোটেলে আগুন লাগার ঘটনা একেবারে অজানা নয়। গত মার্চে খাস কলকাতায়, বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে আগুন-আতঙ্ক ছড়ায়। সে বার জে ডব্লু ম্যারিয়টের  ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে চাঞ্চল্য তৈরি হয়। তড়িঘড়ি বের করে দেওয়া হয় ২০ ও ২১ তলের অতিথিদের। তবে দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় একঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আতঙ্ক ছড়ালেও কোনও হতাহত বা অসুস্থতার ঘটনা ঘটেনি। দোলের দিন অভিজাত হোটেলে ছিলেন অনেক অতিথি। যার মধ্যে ছিলেন বিদেশিরাও। তবে প্রায় ঘণ্টাখানেক অভিজাত হোটেলের এয়ার কন্ডিশানিং সিস্টেম বন্ধ রাখতে বাধ্য হতে হয়। পাশাপাশি গোটা হোটেলের ইলেকট্রিক সার্ভিসও বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছিল কর্তৃপক্ষ। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই হোটেলে এসে পোঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে এসে হাজির হন পুলিশের আধিকারিকরা। হোটেলেরই যে অগ্নি নির্বাপন পদ্ধতি ছিল, তার মাধ্যমেই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যারপর সেখানে পৌঁছে গোটা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল। প্রায় একঘণ্টা লাগে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। হোটেল কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়, হতাহতের বা অসুস্থ হয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি। যদিও আগুন লাগার জেরে খানিক হুড়োহুড়ি দেখা যায় অতিথিদের মধ্যে। কয়েকজন শ্বাসকষ্টের সমস্যাও বোধ করেন। অন্যদিকে, একই দিনে আগুন লাগে হৃদয়পুরে। হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে একটি বন্ধ  দোকানে দুপুরবেলা আগুন  লাগে। আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। বাজারের মধ্যে অনেকগুলো দোকান থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকলের দুটো  ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। এই দোকানের পাশেই বেশ কতগুলো ব্যাঙ্ক ছিল। সঙ্গে সঙ্গে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

আরও পড়ুন:অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram Rejinagar Bypoll : মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget