এক্সপ্লোর

Medical College Fire: কলকাতা মেডিক্যাল কলেজে আগুন

Kolkata News: সপ্তাহের মাঝে কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড। ইউপিএস রুমে লাগল আগুন। আতঙ্ক হাসপাতাল চত্বরে।  মেডিক্যাল কলেজের ইউপিএস রুমে আগুন লাগে বলে ধারণা।

সন্দীপ সরকার, কলকাতা: সপ্তাহের মাঝে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical Collge) অগ্নিকাণ্ড (Fire)। ইউপিএস রুমে লাগল আগুন। আতঙ্ক হাসপাতাল চত্বরে।  মেডিক্যাল কলেজের ইউপিএস রুমে (UPS Room) আগুন লাগে বলে ধারণা। সূত্রের খবর, মোবাইল ফোনের টর্চ জ্বেলে ৩ তলায় কিডনির অস্ত্রোপচার চলছিল। সেই সময়ই আগুন লাগে। দোতলায় ইউপিএস রুম। সেখান থেকেই অগ্নিকাণ্ড, প্রাথমিক ভাবে এমনই জানা গিয়েছে। 

নতুন নয় হাসপাতালে আগুন...  
মার্চের শেষ দিকে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লেগেছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ চারতলা বিল্ডিংয়ের নীচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। দ্রুত তাঁদের নামিয়ে আনা হয়। দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছনোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকল জানায়। আগুন থেকে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবুও আতঙ্ক ছড়ায় হাসপাতালে। সপ্তাহের কাজের দিনে এমনভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কের আবহ তৈরি হয়েছিল হাসপাতাল চত্বরে। 

কদিন আগেই শিয়ালদায় বি আর সিং হাসপাতালে আগুন লেগেছিল। সেই দুপুরে আচমকা ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, হাসপাতালের আপদকালীন বিভাগে কাছেই আগুন লাগে। তা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আচমকা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবার থেকে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের সকলে। আপদকালীন বিভাগের বাইরে বেরিয়ে আসেন চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগ। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় সেখানে। হাসপাতাল চত্বরে বসানো হয় হোসপাইপ।  জানলার গ্রিলের মধ্যে দিয়ে পাইপ ঢোকানো হয় ভিতরে। তার পর পুরোদমে কাজে নেমে পড়েন দমকল বিভাগের কর্মীরা। হাসপাতালের কর্মীদের সকলকে বাইরে বের করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যেমন দমকলবাহিনী পৌঁছয়, তার পাশাপাশি এসে পৌঁছয় রেল পুলিশের একটি দলও। এন্টালি থানার একটি দলও পৌঁছয় হাসপাতালে। 

ফেব্রুয়ারিতে কলকাতার মেডিকা হাসপাতালে আগুন লেগেছিল। হাসপাতাল ভবনের বাইরে স্টোররুমে আগুন লেগেছিল। সেখানকার কাছেই জরুরি বিভাগ থাকায় আতঙ্ক ছড়িয়েছিল। সেখান থেকে সরানো হয় রোগীদের। মূল হাসপাতাল চত্বরে অবশ্য আগুন লাগেনি। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে আনেন। যুদ্ধকালীন তৎপড়তায় আগুন নেভানোর কাজ চলতে থাকে। চিকিৎসক কুণাল সরকার বলেছিলেন, 'এই স্টোর যেটা রয়েছে সেটা মূল হাসপাতাল চত্বরের বাইরে। ৫.১০ নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কম্পাউন্ডে বেশ কিছুক্ষণ ধোঁয়া ছিল। সবার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গুরুতর কিছু হয়নি। মূল হাসপাতালে কোনও কিছু হয়নি।'

  up10.abplive.com
  up12.abplive.com

 

Class 10

Class 12

 

আরও পড়ুন:আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, দিনহাটা থেকে বার্তা অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget