এক্সপ্লোর

Abhishek Banerjee : আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, দিনহাটা থেকে বার্তা অভিষেকের

' ৫ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন ', বার্তা অভিষেকের

কৃষ্ণেন্দু অধিকারী, দিনহাটা : আজ থেকে শুরু হল কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা'। প্রথমদিনে মন্দিরে পুজো দিয়ে  অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন জনসংযোগ। বার্তা দিলেন, ' আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বক্তৃতার আগাগোড়া সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে । 
অভিষেক আজ বলেন, ' আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। সরাসরি আপনাদের কাছে জানার জন্যই আজ আমরা আবার এসেছি'। 

'কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'

দিনহাটার মঞ্চ থেকে অভিষেকের আবেদন , 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বললেন, ' মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।' ফের একবার অভিষেকের মুখে শোনা গেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। দলনেত্রী যে অভিযোগ বারবার করে এসেছেন, সেই সুরেই সুর মিলিয়ে অভিষেক বললেন, ' ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন'

'আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন'

পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিচ্ছে তৃণমূল। অভিষেকের জনসংযোগ যাত্রায় গোপন ব্য়ালটে ভোটাভুটির মাধ্য়মে ঠিক হবে, পঞ্চায়েত ভোটে কারা তৃণমূলের প্রতীকে লড়বেন। সেই কথা জনসভা থেকে ফের একবার মনে করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ' প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। ... আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন।  মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে'। তিনি বললেন, ' ৫ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন ।  পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন আপনারা ঠিক করবেন'। 

'আপনার মতামত সম্পূর্ণ গোপন'

পঞ্চায়েত ভোটের প্রার্থী খুঁজতেও, এবার গ্রাম চষে বেড়াতে শুরু করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অধীনে জনসংযোগ যাত্রা এবং গ্রাম বাংলার মমতামত নামে দুটি কর্মসূচি ঘোষণা করেন তিনি।  এর মধ্য়ে গ্রাম বাংলার মতামত কর্মসূচিটি মূলত তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী খোঁজার জন্য়।  যেখানে গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী। একথা মনে করিয়ে অভিষেক বললেন, ' তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়তে চায়। গোপন ব্যালটে ভোট দিয়ে নির্বাচন করুন। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই নির্বাচন হবে'। 'ব্যালটের মাধ্যমে ভোট দিতে না পারলে ফোন করেও জানানো যাবে প্রার্থীর নাম।  আপনার মতামত সম্পূর্ণ গোপন থাকবে'। 

'পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'

লোকসভা নির্বাচনে  কোচবিহার লোকসভা আসন হাতছাড়া হয় তৃণমূলের! ২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় বিজেপি। দুটিতে জেতে তৃণমূল। সেই প্রেক্ষিতে অভিষেক এদিন বলেন, ' মোদির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ২০১৯ সালে মানুষ বিজেপি-কে ভোট দিয়েছিল। কেন্দ্রীয় সরকার জোর করে বাংলার বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে।  আগামীদিনে জল, কল, মাথার ওপর ছাদ, পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'

তিনি আরও বলেন, 'আপনার পঞ্চায়েত কিন্তু আপনার পাহারাদার।  ২০ লক্ষ পরিবার ১০০ দিনের কাজের টাকা পায়নি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও তাঁর দেখা পাওয়া যায়নি।  এক কোটি মানুষের চিঠি নিয়ে দিল্লিতে দাবি আদায়ে যাব'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget