এক্সপ্লোর

Murshidabad News:ভরদুপুরে সুতিতে বিধ্বংসী আগুন, ছারখার ১০টি বাড়ি

Fire In Lorry:ভরদুপুরে সুতিতে বিধ্বংসী আগুনে পুড়ল প্রায় ১০টি বাড়ি। খবর ছড়াতেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দশটি বাড়ি ছারখার হয়ে গিয়েছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভরদুপুরে সুতিতে (Suti) বিধ্বংসী আগুনে (Fire) পুড়ল প্রায় ১০টি বাড়ি। খবর ছড়াতেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন (Fire Tender) পৌঁছয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দশটি বাড়ি ছারখার হয়ে গিয়েছে।

কী ঘটেছিল?
মঙ্গলবার দুপুরে রান্না করার সময় আগুন ছড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সুতির বাহগলপুর এলাকায়। বাড়িতে মজুত করা পাটকাটি থেকে আগুন ছড়িয়ে পড়েছিল লাগোয়া একের পর এক বাড়িতে। আগুনে পুড়ে যায় প্রায় ১০টি বাড়ি। প্রথমে আগুন নেভাতে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভরদুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একই দিনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তালাই মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতেও আগুন লেগেছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা ওই লরিতে আগুন লেগে যায়। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, দুর্ঘটনাগ্রস্থ একটি লরি দীর্ঘ কয়েক বছর ধরে তালাই মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রাখা ছিল। মঙ্গলবার দুপুরে হঠাতই দাঁড়িয়ে থাকা লরিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবী যেখানে গাড়ি দাঁড় করানো ছিল, ঠিক তাঁর পাশের ঘাসে আগুন জ্বলছিল। দমকলের প্রাথমিক ভাবে ধারণা, সেখান থেকেই হয়তো আগুন লেগে যায় লরিতে। ঘটনাচক্রে এদিনই গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। 

কাঠের গুদামে আগুন
স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত।  তাঁরাই বাড়ি থেকে বালতি করে জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন।  কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 
স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের ইঞ্জিন পাঠাতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে দাহ্য কাঠে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। আগুন নেভাতে কার্যত হিমশিম খান দমকল কর্মীরা। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । তিনি যদি ওবলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাটাই লক্ষ।  ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন:আদালতে যেতেই মিলল স্বীকৃতি, জাতীয় দল হয়ে ’২৪-এর দৌড়ে এগিয়ে গেল AAP

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget