এক্সপ্লোর

South 24 Pargana News: কুলতলি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, গ্রেফতার ১

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, একটি নাইন এম এম পিস্তল ও ৪ রাউন্ড গুলি। খুনের উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে অস্ত্র, গুলি মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: নদিয়ার (Nadia) পর দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। কুলতলি (Kultali) থেকেও উদ্ধার অস্ত্র, গুলি। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ৩৬ নম্বর মণ্ডলের লাট এলাকায় অভিযান চালায় পুলিশ (Police)। গ্রেফতার করে বিবেক নস্কর নামে এক দুষ্কৃতীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, একটি নাইন এম এম পিস্তল ও ৪ রাউন্ড গুলি। খুনের উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে অস্ত্র, গুলি মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যদিকে এদিনই নদিয়ার গয়েশপুরে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার এক। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় গয়েশপুর চা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে আনসার আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় বিক্রি করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি হাড়োয়া খাল এলাকা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম আবিদ রহমান। তার বাড়ি বারাসতের শাসন এলাকায়। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গতকাল গোপন সূত্রে খবর আসে, হাড়োয়া খালপাড় এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে সেখানে হানা দিয়ে আবিদ রহমান নামে একজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার জন্য এসেছিল হাড়োয়া খালপাড় এলাকায়। ধৃতের বাড়ি বারাসত শাসন এলাকায়। ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল এবং কাকে বিক্রি করার জন্য এসেছিল, তা জানার চেষ্টা শুরু করেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে আর কেউ আছে কিনা, সেটাও জানার চেষ্টা চালায় পুলিশ।

সেরা শিরোনাম

SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
West Bengal Politics : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget