এক্সপ্লোর

South 24 Parganas: সিপিএম প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা, গ্রেফতার সাত

Panchayat Poll 2023: বটতলি থানা সূত্রে খবর, গতকাল দুপুরে তাঁদের কাছে তথ্য পৌঁছয়, আলাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সইফুল মোল্লা।

শান্তনু নস্কর ও হিন্দোল দে, গোসাবা: পঞ্চায়েত ভোটের মুখে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। পুলিশ সূত্রে দাবি, শুধুমাত্র এক সিপিএম প্রার্থীর বাড়িতে হানা দিয়েই ৩০টি তাজা বোমা, ৩টি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং ৩৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার: অশান্তির সূত্রপাত, গতকাল দুপুরে। বটতলি থানা সূত্রে খবর, গতকাল দুপুরে তাঁদের কাছে তথ্য পৌঁছয়, আলাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সইফুল মোল্লা। এই আলাউদ্দিন মোল্লা হলেন পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকার ৪৪ নম্বর বুথের তৃণমূল সহ সভাপতি। পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, হামলাকারী সইফুল নিজেই হাতে গুলি লেগে আহত হয়েছেন। অবৈধ ওয়ান শটার নাড়াচড়া করার সময়, অতর্কিতে তার থেকে গুলি ছুটে যায় বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সইফুল জেরায় তাঁদের জানান, ইসলাম মোল্লা তাঁকে ও আরেকজনকে আগ্নেয়াস্ত্র দিয়েছেন। এরপরই পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের ৪৪ নম্বর বুথের সিপিএম প্রার্থী ইসলাম মোল্লার বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সিপিএম প্রার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০টি তাজা বোমা, একাধিক আগ্নেয়াস্ত্র ও ৩৩ রাউন্ড গুলি মিলেছে। 

নলহাটি থেকেও উদ্ধার বোমা:
পঞ্চায়েত ভোটের দোরগড়ায় (Panchayat Election 2023) নলহাটির পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল এনআইএ (NIA)। এদিন সকালে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর একটি দল নলহাটি থানার ক্রেসার পাহাড় এলাকা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে মনোজ ঘোষের ক্রাসার থেকে উদ্ধার করা হয়েছে এই বিস্ফোরক (Explosive)> প্রসঙ্গত, সম্প্রতি এই জেলার স্কুলের কাছে তাজা বোমা উদ্ধার করা হয়েছিল। ১২ ঘণ্টার ব্যবধানে  শান্তিনিকেতনের (Shantiniketan) রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলেছিল ৬১টি তাজা বোমা।  সকালে লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ৩০০-৪০০ মিটার দূরে মাঠের মধ্যে দুটি প্লাস্টিকের জারে বোমা দেখতে পেয়েছিলেন সেবার স্থানীয়রা। মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে বোমা। কোথাও প্লাস্টিকের জারে বোমা ভর্তি করে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। বীরভূমের দু'জায়গা থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। স্থানীয়দের দাবি ছিল, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget