এক্সপ্লোর

Firhad Hakim: খুনের ১৩ দিন পর জয়নগরে ফিরহাদ, পুরমন্ত্রীর নিশানায় সিপিএম-সহ বিরোধীরা

Jaynagar violence: জয়নগরে গিয়ে সিপিএম-সহ বিরোধীদের একহাত নিলেন ফিরহাদ হাকিম, কী বললেন পুরমন্ত্রী ?

হিন্দোল দে, সুকান্ত দাস ও রঞ্জিত হালদার, কলকাতা: বামনগাছি অঞ্চলের সভাপতি ও পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্করকে খুনের ১৩ দিন পর জয়নগরে (Jaynagar Violence) গিয়ে সিপিএম-সহ বিরোধীদের একহাত নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। রবিবার, ফের ত্রাণ দিতে দলুয়াখাকি গ্রামে যান কামদুনিকাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। 

তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেছেন,'আমি বলতে চাই সিপিএম, তোমার হার্মাদ, তোমার খুনি যত আছে নিয়ে এসো। আমরা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছি, একটা একটা করে খুন করো। মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্যকে তোমরা শেষ করতে পারবে না। পারবে না। পারবে না।' তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনে এবার জয়নগরে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন ফিরহাদ হাকিম। একযোগে নিশানা করলেন বিরোধীদের। ১৩ নভেম্বর ভোরে জয়নগরে খুন হন, তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি ও পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর। অভিযোগ, ২টি মোটরবাইকে ৫-৬ জন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার। সেই ঘটনার ১৩ দিন পর, রবিবার জয়নগরে পৌঁছন ফিরহাদ হাকিম। পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। এরপর, বাঙালবুড়ি মোড়ের কাছে সভা করেন ফিরহাদ হাকিম। 

ফিরহাদ হাকিম বলেন, 'সইফুদ্দিন লস্কর কী অন্য়ায় করেছে? কোনও বড় মানুষের টাকা মেরে দিয়েছে? কোথাও কারও স্বার্থে ঘা লেগেছে? না। সমপূর্ণভাবে রাজনৈতিক কারণে যাদের সইফুদ্দিন লস্কর যদি থাকে, তাহলে এখানে সিপিএমের পায়ের তলার মাটি পাবে না। শুধু তার জন্যে একটা লোককে, হত্যা করে দিল। খুন করে দাও। হত্য়া করে দাও। একটা অনুরোধ আপনাদের আর কেউ এলাকায় সিপিএমকে বিশ্বাস করবেন না। সিপিএম মানেই বিজেপি। সব খুন যা হচ্ছে বাংলায় পেছন থেকে মদত দিচ্ছে ওই মোটা ভাই।' সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ১৩ নভেম্বর তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুন হওয়ার পরপরই অভিযুক্ত সন্দেহে  পিটিয়ে খুন করা হয় সাহাবুদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে। পুড়িয়ে দেওয়া হয় দলুয়াখাকি গ্রামে একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি। 

আরও পড়ুন, আগ্রায় পেট্রোলের দাম একধাক্কায় বাড়ল ৩১ পয়সা, কলকাতায় জ্বালানির দর কী ?

এদিন তা নিয়ে, নাম করে বিজেপি, সিপিএম ও আইএসএফকে নিশানা করেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, 'দুটো টালি ভাঙল নৌশাদ শুভেন্দু সুজন সব চলে গেল। হুক্কাহুয়ার দল। গাঁটছড়া বেঁধেছে এরা। বাংলায় চক্রান্ত করতে দেবনা। পারবে সিপিএম মোদির বিরুদ্ধে লড়াই করতে? দম আছে? লড়াই একজনই করবে বাপের বেটি মমতা বন্দোপধ্যায়। লজ্জা হওয়া উচিত সিপিএম আইএসএফের। ভোট ভাঙাভাঙি করে বিজেপির হাত শক্ত করছেন? ছি! সিপিএম আইএসএফের মতো বিজেপির কাছে আত্মসমর্পণ করব না।' পাল্টা জবাব বিরোধীদের। এদিকে, রবিবার, ফের ত্রাণ দিতে দলুয়াখাকি গ্রামে যান কামদুনিকাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget