এক্সপ্লোর

Firhad Hakim : দলেই চাপে ফিরহাদ, সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে কড়া বার্তা তৃণমূলের !

TMC News: ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক !

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।

 

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন অত্যাচারের একের পর এক অভিযোগ, গত কয়েকদিনে সামনে এসেছে, তখনই ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক! শনিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়র পোস্ট করা একটি ভিডিওয় মুসলিমদের নিয়ে মন্তব্য করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, "আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব। কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।"

এই ভিডিও পোস্ট করে কড়া আক্রমণ করেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, উনি (ফিরহাদ হাকিম) দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে মুসলিম সম্প্রদায়ই দ্রুত সংখ্য়াগরিষ্ঠ হবে।

এখানেই থেমে থাকেননি অমিত মালব্য। তার দাবি, ফিরহাদ হাকিম এমন ভবিষ্যতের কথা বলছেন, যেখানে মুসলিমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ বা মিছিলের ওপর নির্ভর করবে না। বিচারকে নিজেদের হাতে তুলে নেবে। 

কলকাতার পরিস্থিতি নিয়েও আশঙ্কাপ্রকাশ করে লিখেছেন, কলকাতার একটা বড় অংশে বিশেষ করে বস্তি এলাকায় ক্রমশ অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget