এক্সপ্লোর

Firhad Hakim: "কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ

Firhad on Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পরামর্শদাতা হিসাবে থাকবেন? এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "আমি তো এসব বলিনি। আমার মুখে এই সব বসাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী।"

কলকাতা: মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সন্ধে ৬ টা নগদ হঠাৎই এসে উপস্থিত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 'ঋতব্রত তৃণমূল'-এর একাধিক বিধায়ক। ছিলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, বিপ্লব মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান সহ আরও অনেকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মুখপাত্র আখরুজ্জামান। তারপর ফিরহাদ হাকিম বলেন, এটা তাঁদেরই পার্টি অফিস, তাই তাঁরা এসেছেন।

আরও পড়ুন: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!

কলকাতার প্রাক্তন মেয়র বললেন, "আমাদের পার্টি অফিসে আমরা এসেছি। নতুন কি? আমাদের এটা পার্টি অফিস। আমি আগেও এসেছি, আজকেও এসেছি। কীসের কালীঘাট আর কীসের ইয়ে? তৃণমূল এক, তৃণমূলের পার্টি অফিস এটা। আমি আগেও আসতাম। এখনও এসেছি।"

আসল তৃণমূল বা তৃণমূলের অন্য গোষ্ঠী প্রসঙ্গ তোলা হলে সরাসরি কোনও জবাব দিতে চাননি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমি এসবের জবাব দেব না। আমি তৃণমূল করি। এবং তৃণমূলেরই পার্টি অফিসে এসে বসেছি। এটাতে কোনও অন্যায়ের কিছু নেই।"

আরও পড়ুন: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ

মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পরামর্শদাতা হিসাবে থাকবেন? এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "আমি তো এসব বলিনি। আমার মুখে এই সব বসাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস। আমি আগেও আসতাম, এখনও আসছি। নির্বাচনের সময় আসতে পারিনি। আজ এলাম।"

যদিও ব্যানার বদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম। এদিকে, ফিরহাদরা তৃণমূল ভবন থেকে বেরোনোর পরই সেখানে গিয়ে পৌঁছন কুণাল ঘোষ, জয়া দত্তের মতো তৃণমূল নেতা, নেত্রীরা। তারপর সেখানে এসে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল ভবনের দখল কার্যত চলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছেই।

এরই মধ্যে বাড়ির মালিক জানিয়েছেন, ২০২৫ সালের পর এই তৃণমূল ভবন নিয়ে নতুন করে কোনও চুক্তি হয়নি। তৃণমূলের তরফে চুক্তি হয়েছে দাবি করা হলেও, বাড়ির মালিক কিন্তু বলছেন অন্য কথা। এ ছাড়াও তাঁরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের মৌখিক কথা হয়েছিল। তিনি নাকি বলেও ছিলেন জুন মাসের পর এই বাড়ি ছেড়ে দেবেন তাঁরা। এ ছাড়াও যেটা খবর, মালিকপক্ষ বলেছেন, এর আগে যে চুক্তি হয়েছিল, তা কিন্তু তৃণমূলের সঙ্গে হয়নি। বরং চুক্তি করা হয়েছিল ফিরহাদ হাকিমের সঙ্গে। এমনকি চুক্তিপত্রেও রয়েছে ফিরহাদ হাকিমের সই।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget