এক্সপ্লোর

Kunal Ghosh: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ

Trinamool: সন্ধে ৬ টার একটু পরই 'ঋতব্রত তৃণমূল' -এর একাধিক বিধায়ক দল বেঁধে আসেন তৃণমূল ভবনে। তাঁরা কার্যত 'দখল' নেন তৃণমূল ভবনের। তারপরই সেখানে এসে পৌঁছান কুণাল ঘোষ সহ আরও কয়েকজন নেতা।

কলকাতা: সন্ধে ৬ টার দিকে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে এসে কার্যত সেই ভবনের 'দখল' নিল ঋতব্রত তৃণমূল। আর এরই মধ্যে সন্ধে ৭ টার দিকে তৃণমূল ভবনে এসে পৌঁছলেন কুণাল ঘোষ। তিনি গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেখানে কুণাল ঘোষ এসে কথা বলেন তৃণমূল ভবনের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে।

আরও পড়ুন: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা

মেট্রোপলিটনের তৃণমূল ভবনের গেটের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার আগে থেকেই ছিল। এদিন তার পাশে আরও একটা ব্যানার লাগিয়ে দিয়ে যায় 'ঋতব্রত তৃণমূল'। সেখানে লেখা চেয়ারম্যানের নাম অরূপ রায়।

এদিন সন্ধে ৬ টার একটু পরই 'ঋতব্রত তৃণমূল' -এর একাধিক বিধায়ক দল বেঁধে আসেন তৃণমূল ভবনে। গতকালই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন। আর তারপর আজ তাঁরা আসেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কী করবেন, সেই কথা যদিও বলেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।          

আরও পড়ুন: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?

কুণাল ঘোষ ছাড়াও জয়া দত্ত, উপাসনা চৌধুরীর মতো তৃণমূল নেতা ও নেত্রীরা ছিলেন এখানে। আসেন বৈশ্বানর চট্টোপাধ্যায়ও। তাঁরা সমস্ত বিষয়টা নিয়ে সেখানেই আলোচনা করেন। কুণাল ঘোষ বলেন, তাঁরা নিজেরা একটু কথা বলে, তারপর নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।          

এর মধ্যেই নাম না করে 'ঋতব্রত তৃণমূল'-এর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক কিছু কথাও বলেন তিনি। কুণাল ঘোষ বলেন, "একটা ঘটনা ঘটেছে। কারও কারও মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না। একটু রাতের অন্ধকার বা সন্ধের পর এসে একটুখানি ওই সন্ধের পর এসে যা যা করে, তেমনই কিছু একটা ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি রয়েছে, আর আইনের দিকগুলোও তো খতিয়ে দেখতে হবে। আমরা তো কোনও দায়িত্বজ্ঞান হীন আচরণ করতে পারি না। এটা তৃণমূলের পার্টি অফিস। এবার ঘটনাচক্রে যাঁরা এসেছিলেন তাঁরাও তৃণমূলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই নির্বাচিত। সমস্যাটা হচ্ছে, এই আচরণে দলের কর্মীরা আহত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget