এক্সপ্লোর

Firhad Hakim: জবরদস্তি করে ২৪-এও ক্ষমতা দখলের পরিকল্পনা করেছেন মোদি, মন্তব্য ফিরহাদের

Firhad Hakim on PM Narendra Modi: তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, "জবরদস্তি করে চার রাজ্যে ক্ষমতা দখল করেছেন মোদি। একইভাবে ২০২৪-এও ক্ষমতা দখলের পরিকল্পনা করেছেন তিনি।"

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ৫ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই বিজেপির (BJP) জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। বড় চমক দিয়ে, কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিল আম আদমি পার্টি। পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস। গোয়ায় দাগ কাটতে ব্যর্থ তৃণমূল। তবে উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে পঁচিশটিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনও প্রভাব পড়বে না।

তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাবি, "জবরদস্তি করে চার রাজ্যে ক্ষমতা দখল করেছেন মোদি। একইভাবে ২০২৪-এও ক্ষমতা দখলের পরিকল্পনা করেছেন তিনি।" ২০২৪-এর লোকসভা ভোটে ভালো ফল নিয়ে মোদির মন্তব্য প্রসঙ্গে এমনটাই কটাক্ষ ফিরহাদ হাকিমের। পাশাপাশি জবরদস্তি করে চার রাজ্যে ক্ষমতা দখল করেছেন মোদি। একইভাবে ২০২৪-এও ক্ষমতা দখলের পরিকল্পনা করেছেন তিনি। ২০২৪-এর লোকসভা ভোটে ভালো ফল নিয়ে মোদির মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ করে কলকাতার মেয়র এও বলেন, "মানুষকে শোষণ করবেন। শাসনও করবেন। তারই ইঙ্গিত দিয়ে রাখলেন মোদি। ভোজ্য তেল থেকে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদির মন্তব্যকে কটাক্ষ ফিরহাদ হাকিমের।"              

প্রসঙ্গত, চার রাজ্যে জয়ের পর বিজেপির সদর দফতর থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যার রেশ পড়েছে ভারতেও। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, "ভারত বাইরে থেকে যে কাঁচা তেল আমদানি করে, পাম অয়েল আমদানি করে, সানফ্লাওয়ার তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে প্রচণ্ড গতিতে বাড়ছে + যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে। উন্নয়নশীল দেশকে বিশেষভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।" 

এদিকে, রাজ্যে সিবিআই-ইডি প্রসঙ্গে প্রশ্ন তুলে মোদিকে নিশানা ফিরহাদ হাকিমের। তিনি বলেন, "এজেন্সিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন মোদি। সিবিআই নিরপেক্ষ হলে একই মামলায় আমার জেল অথচ শুভেন্দু ছাড় পায় কী করে?" 

সেরা শিরোনাম

Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget