এক্সপ্লোর

Firhad Hakim on Taratala Incident: "গোডাউন বেআইনি নয়, নজরদারির অভাব", তারাতলার ঘটনা নিয়ে সাফাই ফিরহাদ হাকিমের

Taratala Building Collapse: মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন মুখ খোলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমি যতদূর জেনেছি, গোডাউনটা বেআইনি নয়। নজরদারির অভাব ছিল।

কলকাতা: তারাতলায় ২৪ জুন ভেঙে পড়েছে নির্মীয়মাণ গোডাউন। এখনও সেখানে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, এই বিল্ডিং প্ল্যানের অনুমোদনের যে চিঠি, সেখানে সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। সেই বিল্ডিং প্ল্যান তুলে বিধানসভায় সেটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় তিনি সরাসরি আঙুল তুলেছেন পূর্বতন সরকার ও পূর্বতন মেয়রের দিকে। তিনি বলেন, তৃণমূল এতদিন ধরে কাটমানি খেয়েছে ও সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়েছে।

আরও পড়ুন: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়

শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন মুখ খোলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমি যতদূর জেনেছি, গোডাউনটা বেআইনি নয়। নজরদারির অভাব ছিল। মেয়র বা কমিশনার গিয়ে তো আর নজরদারি করতে পারে না। আমি যদ্দুর জেনেছি, এটা অনুমোদন নিয়ে করা হয়েছিল। যদিও এটা তৈরি করতে কী কী মেটেরিয়াল ব্যবহার হয়েছে, সেটা জানার কথা আমার নয়। বা ওখানে কোথায় হচ্ছে, সেটাও আমি জানতাম না।"

ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? তিনি বলেন, "যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীরে পরিণত করা তৃণমূল কংগ্রেস। তার সমস্ত বিল্ডিং প্ল্যান ও নির্মীয়মাণ বাড়িগুলো আমরা অডিট করাব। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে, কোনও বিল্ডিংয়ে আমরা হাত দিতে দেব না। তারপর তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব। শুধু জেল খাটানো নয়।"

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া অভিযোগ, নাম রয়েছে সুমিত রায়েরও

তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, বাড়ছে মৃতের সংখ্যা। নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত ১৮ জন। আজ সকালেও ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্স -এর নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অপারেশন পুলিশ, সেনা ও দমকলের। গোডাউনের কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি, তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই হাইড্রলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। "গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে গোডাউনে এসে পৌঁছন শ্রমিকরা", শ্রমিকরা ঢুকে কাঠামোর অবস্থা যখন খতিয়ে দেখছিলেন, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ, দাবি স্থানীয়দের।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget