এক্সপ্লোর

Firhad Hakim: বিধানসভায় 'আসল' তৃণমূলে এবার মমতা ঘনিষ্ঠ? বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বিধানসভায় ফিরহাদ হাকিম

এবার মমতার ঘনিষ্ঠ বলয় ছেড়ে ' বিরোধী দলনেতা' ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমের অন্যতম সদস্য সন্দীপন সাহার হাত ধরলেন প্রাক্তন মেয়র

কলকাতা: তাসের ঘরের মতো ভাঙল তৃণমূল। এবার মমতার ঘনিষ্ঠ বলয় ছেড়ে ' বিরোধী দলনেতা' ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমের অন্যতম সদস্য সন্দীপন সাহার হাত ধরলেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধানসভায় 'আসল' তৃণমূলে এবার মমতা ঘনিষ্ঠ? দিল্লির তৃণমূলে ভাঙন, কলকাতাতেও নাটকীয় মোড়। 

ঋতব্রতর ঘরে ববিকে নিয়ে গেলেন সন্দীপন সাহা। বিরোধী দলনেতার ঘরে গেলেন ফিরহাদ হাকিম। ডেপুটি লিডারের সঙ্গে LOP-র ঘরে মমতা ঘনিষ্ঠ ববি! বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বিধানসভায় ফিরহাদ হাকিম । তৃণমূলের পরিষদীয় দলে আরও বড় ভাঙন? জল্পনা বাড়িয়ে ঋতব্রত-সন্দীপনের সঙ্গে ফিরহাদ। 

তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন যেন এখন সময়ের অপেক্ষা। দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। অন্তত ২০ জন তৃণমূল সাংসদ আছেন এই গোপন বৈঠকে, খবর সূত্রের। বিদ্রোহী সাংসদদের মধ্যে আছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অরূপ চক্রবর্তীরা। বিদ্রোহী সাংসদদের মধ্যে আছেন জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন,আবু তাহের, অসিত মাল। গোপন বৈঠকে আছেন শর্মিলা সরকার, খলিলুর রহমানরাও, খবর সূত্রের। 

এদিকে, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। ছাড়লেন দলের প্রাথমিক সদস্যপদ। 'তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি, দল থেকেও পদত্যাগ করেছি। পরাজয়ের পর কোনও কারণ অনুসন্ধান করা হয়নি। মানুষ একটা দলের উপর অনাস্থা দেখিয়েছেন। মানুষের সঙ্গে এই দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সিপিএম-কে সরিয়ে ক্ষমতায় আসাই এই দলের অন্যতম কর্মসূচি ছিল। যত দিন গেল, দেখা গেল দলের দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিল। যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখনই তার পতন অনিবার্য', বললেন সুখেন্দু শেখর রায়।

'তৃণমূলের সব জাতীয় নেতাদের সম্পত্তি খতিয়ে দেখা উচিত। সবকিছুর অডিট হওয়া দরকার', দাবি সুখেন্দুশেখর রায়ের। 'আর জি কর নিয়ে সরব হয়েছিলাম, আলাদাভাবে ধর্নায় বসেছিলাম। এই ঘটনার বিহিত হোক, চেয়েছিলেন মানুষ। পৃথিবীজুড়ে এই ঘটনার প্রতিবাদ হয়েছিল'। 

'বিদ্রোহী ব্লকে যোগ দেবেন আরও তৃণমূল বিধায়ক। সংক্রমিত হচ্ছে ইচ্ছা, সংখ্যাটা আরও বাড়বে', তৃণমূলে আরও ভাঙনের ইঙ্গিত বিধানসভার বিরোধী দলনেতার। 

এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠক? দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে শুভেন্দু অধিকারী, বিপ্লব দেব। ভূপেন্দ্র যাদবের বাড়িতেই একাধিক তৃণমূল সাংসদ, খবর সূত্রের। পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে দলত্যাগী তৃণমূল সাংসদ। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের বাড়িতে সুখেন্দু শেখর রায়। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget