এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রতকে নিয়ে তৃণমূলের অবস্থান কী? ফিরহাদের মন্তব্যে জল্পনা!

Firhad Hakim: রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কেষ্ট হচ্ছে দিদির ভাই।

অনির্বাণ বিশ্বাস এবং রঞ্জিত সাউ, কলকাতা: বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু বীরভূমের (Birbhum) জেলা সভাপতিকে নিয়ে এখনও কোনও অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল। যা নিয়ে রাজ্যের শাসকদলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে কি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্যের পর তুঙ্গে জল্পনা। 

তৃণমূলের অবস্থান

নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার (Arrest) হওয়ার পর, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ দিন সময় নিয়েছিল তৃণমূল (TMC) নেতৃত্ব। আর, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, ৩ দিন কেটে গেলেও এখনও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি শাসকদল। এমনকি বীরভূমের জেলা সভাপতিকে নিয়ে এখনও অবস্থানও স্পষ্ট করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।         

বিরোধীদের অবস্থান

এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কেষ্ট হচ্ছে দিদির ভাই। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "শৃঙ্খলা রক্ষা কমিটির কোন বৈঠক ডাকা হয়নি। চেয়ারম্যান ডাকেননি।" বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পার্থর পর টাকা উদ্ধার হয়েছিল, তাই বহিষ্কার করেছে। যদি প্রতিদিন ২-৩টে করে বহিষ্কার করতে থাকে, তাহলে পার্টিটা কী থাকবে? মমতা দিল্লিতে গেছিলেন বাঁচাও সাধুবাবা। কোনও সাধুবাবা এখন আর পক্ষে দাঁড়াচ্ছে না।" 

আরও পড়ুন, বদলার বদলে বদলা চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'হুঙ্কারে' নতুন বিতর্ক

পাল্টা চার্জশিটে নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে কেন কেন্দ্রীয় এজেন্সি তলব করছে না, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। গরুপাচার মামলায় বৃহস্পতিবার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, অনুব্রত মণ্ডলকে বোলপুরের তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে নিয়ে অবস্থান স্পষ্ট না করলেও, মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থার ব্যবহারের অভিযোগ এবং এজেন্সিগুলিকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি নিয়ে পথে নেমেছে তৃণমূল। 

সিপিএম-এর অবস্থান

সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মদনে নেমেছিল, রাজীবে নেমেছিল। পার্থতে থতমত। ভেবেছিল একে থামবে। আসলে ছাত্র যুবদের নামিয়েছে, কারণ নিজেরা লুকনোর পথ পাচ্ছে না।" শিল্প বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা বলেন, "আমরা কেউ কোথাও লুকিয়ে নেই। সবাই সামনেই আছি।" সব মিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 

 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget