এক্সপ্লোর

Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"

Firhad Hakim On Resignation : মেয়র হিসেবে আজই পুরসভায় ববির শেষদিন। আজই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা: মেয়র হিসেবে আজই পুরসভায় ববির শেষদিন। আজই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদের আজই ইস্তফা। কিছুক্ষণের মধ্যেই চেয়ারপার্সনের কাছে পদত্যাগ। 'এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়', ঘনিষ্ঠমহলে এমনই জানিয়েছেন ফিরহাদ হাকিম, খবর সূত্রের।

আরও পড়ুন, স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পেশ, কী বললেন আইনজীবীরা ? ' তাঁর জন্য যেন কোনও বিশেষ ব্যবস্থা না করা হয়.."

আজই তিনি তাঁর পদত্যাগ পত্র তুলে দেবেন 

আর কিছুক্ষণের মধ্যেই মেয়র পদ থেকে পদত্যাগ করতে চলেছেন ফিরহাদ হাকিম, এমনটাই জানা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনি তাঁর পদত্যাগ পত্র তুলে দেবেন, কলকাতা পুরসভার যিনি চেয়ারপার্সন, মালা রায়ের হাতে। এদিন দুপুর তিনটের সময় তাঁর একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। মেয়র হিসেবে এটাই হয়তো তাঁর শেষ সাংবাদিক বৈঠক হতে চলেছে। এবং সেই সাংবাদিক বৈঠকে মূলত, তিনি কী কী কাজ করেছেন, কী কী কাজ তিনি করতে চেয়েছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে তিনি হয়তো সংবাদমাধ্যমের সামনে তুলে ধরবেন। 

মুখ্যমন্ত্রীর বৈঠকে ফিরহাদের যোগ দেওয়া নিয়ে দলের ভিতর অস্বস্তি

  ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে, আজই তাঁর মেয়র হিসেবে শেষ দিন। তিনি কিন্তু পদত্যাগ করতে চলেছেন। গত তিন দিন ধরেই এটা নিয়ে একটা জল্পনা চলছিল। সেই জল্পনাতে কিন্তু আজ ইতি টানতে চলেছেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে, নবান্নে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এরপরেই তাঁর মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে দলের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। 

দলনেত্রীর কাছেও তিনি পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেন

পরবর্তী সময়ে দেখা যায়, দলনেত্রীর কাছেও তিনি পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেন। দলনেত্রী তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েছেন, তিনি বলেছিলেন পদত্যাগ করার জন্য। যদিও বারবার এই বিষয় নিয়ে মুখে কলুপ এটেছিলেন। তিনি বলতে চাইছিলেন না, তিনি কবে পদত্যাগ করবেন। তবে শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, আজই তিনি পদত্যাগ করতে চলেছেন। অন্যদিকে, চেয়ার পার্সন অর্থাৎ মালা রায়ের কাছে তিনি পদত্যাগ পত্র তুলে দেবেন। এটাই কিন্তু পুরসভার রীতি। কিছুক্ষণ আগেই মেয়র অফিসে পৌঁছেছেন তিনি। আজকেই তাঁর মেয়র হিসেবে পুরসভায় শেষ দিন।এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সংবাদ মাধ্যমের সামনে আসবেন।

 

সেরা শিরোনাম

Kolkata Brutal Incident: পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
BJP Arrest : দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
Kalipujo: স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত মন্দির, সোনা-রুপোর গয়নায় সাজেন মা, বাগনানের খালোড় কালীবাড়িতে জাগ্রত দক্ষিণা মহাকালী
স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত মন্দির, সোনা-রুপোর গয়নায় সাজেন মা, বাগনানের খালোড় কালীবাড়িতে জাগ্রত দক্ষিণা মহাকালী
West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE
KMC News : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget