এক্সপ্লোর

East West Metro: আজই মোদির হাতে উদ্বোধন হাওড়া-এসপ্ল্যানেড মেট্রোর, তালিকায় নিউ গড়িয়া-রুবি রুটও

PM Modi in Bengal: এদিন বারাসতে জনসভা রয়েছে নরেন্দ্র মোদির। তার আগে সরকারি অনুষ্ঠান রয়েছে তাঁর। এদিনই একাধিক প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজই বাংলায় ফের জনসভা নরেন্দ্র মোদির। তার আগে সরকারি অনুষ্ঠানও রয়েছে তাঁর। আর এদিনই ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah Esplanade Metro Route) পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একই সঙ্গে নিউ গড়িয়া (New Garia to Ruby Metro) থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত রুটের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। 

বহু প্রতিক্ষার পর অবশেষে গঙ্গার নীচ দিয়ে গড়াতে চলেছে মেট্রোরেলের (Metro Rail) চাকা। সেই স্বপ্নপূরণ করেই বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যে বিশেষ মেট্রো রেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেটিকে বিশেষভাবে সাজানো হয়েছে ফুল এবং রঙিন কাগজ দিয়ে। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন, 'হাওড়া স্টেশন থেকে এসপ্ল্য়ানেড আসতে বা ধর্মতলা কোথাও মানে কলকাতার কোথাও যদি পৌঁছতে হয়। ধরে নেওয়া যাক সে দমদমে যাবেন বা শ্য়ামবাজার যাবেন বা কুঁদঘাট এলাকায় যাবেন। যেতে তো অনেক সময় লেগে যায়। কমফর্টেবল জার্নি। আরেকটা যেটা সবথেকে অ্য়াডভান্টেজ কম রেটে। খুব অল্প খরচে টিকিটের দাম।'

ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক এখনও পর্যন্ত চলতে দেখা গিয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা এই ধরনের রেকে করেই মানুষ পৌঁছে যাবেন। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন। সেখানে মেট্রো হওয়ায় সেখান থেকে একেবারে গঙ্গা পেরিয়ে কলকাতার এসপ্ল্যানেড পৌঁছে যাওয়ার সুবিধা রয়েছে এবং সেখান থেকে মেট্রো রুটের মাধ্যমে উত্তর-দক্ষিণে সহজে চলে যাওয়া যায়। ফলে অনেকটাই মানুষের সুবিধা হবে যাতায়াতে। কালকে উদ্বোধন হওয়ার কবে যাত্রী পরিষেবা কবে শুরু হবে সেদিকেই তাকিয়ে মানুষ।

একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুটের পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী। জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। এই রুট মাঝেরহাট (Joka Majherhat Metro) পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারিত রুটের পরিষেবারও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।     

সহজে টিকিট কাটার সুবিধা:
নতুন নতুন রুটে মেট্রো পরিষেবা (Metro Rail Ticket) চালুর সঙ্গেই টিকিট কাটার পদ্ধতি আরও সহজ করতে ব্য়বস্থা নিচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন, 'নতুন নতুন টিকিটিং সিস্টেম আনতে চলেছি। এখন কিউআর কোড টিকিটিং আছে। দ্বিতীয় হল আমরা আরও অনলাইন টিকিটিং চালু করছি। ভবিষ্য়তে হয় তো হোয়াটসঅ্য়াপ টিকিটিং আমরা চালু করে দেব। সেই সব চিন্তাভাবনা আমরা রেখেছি যাতে বাড়িতে বসেই মানুষ টিকিট কাটতে পারেন।'

দোরগোড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024), তার আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবার উদ্বোধন হতে চলায় খুশি মেট্রো যাত্রীরা। তবে প্রতিদিনের যাত্রী পরিষেবা শুরু কবে হবে সেদিকে তাকিয়ে বাসিন্দারা।

আরও পড়ুন: বারবার তাঁর কাছে হেরেছে মৃত্যু! হুইলচেয়ার সঙ্গী করেই মডেলিং, সামাজিক লড়াইও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget