এক্সপ্লোর

Remal Cylone Update: বিমান পরিষেবা চালু কলকাতায়, আবহাওয়ার উন্নতিতে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের..

Kolkata Flight Service Starts: বিমান পরিষেবা চালু কলকাতায়, আবহাওয়ার উন্নতিতে নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত কর্তৃপক্ষের..

কলকাতা: চালু হল বিমান পরিষেবা (Flight Service)। গতকাল বেলা ১২টা থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল আজ সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। তবে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়। সেই কারণে আজ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। পরিষেবা স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 

বিমান পরিষেবা চালু কলকাতায়

তবে পরিষেবা চালুও হলেও, পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেই খবর। মূলত, ঘূর্ণিঝড় রেমালের কারণে পরিষেবা ২১ ঘণ্টা বন্ধ থাকবে, এই ঘোষণা আগেই কলকাতা বিমান বন্দরের তরফে করা হয়েছিল। রবিবার শেষ বিমান ছেড়েছিল দুপুর সোয়া ১২ টা নাগাদ। তারপর গোটা দিন পরিষেবা বন্ধ থাকার পর এদিন ফের চালু হল বিমান পরিষেবা।ঘূর্ণিঝড় শক্তি হারালেও দুর্যোগ কমেনি। দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। ল্যান্ড ফলের পর শক্তি হারিয়েছে রেমাল। 

দুর্যোগ কমেনি, পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।

আরও পড়ুন, ঘূর্ণিঝড় রেমালের জেরে ভাঙল নদী বাঁধ, তীব্র বেগে ঢুকল জল, ঘুম উড়ল স্থানীয়দের..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget