এক্সপ্লোর

মালবাজারে মাল নদীতে হড়পা বান, অল্পের জন্য রক্ষা পেলেন পুরসভার অস্থায়ী কর্মীরা

Jalpaiguri News: এর আগে ২০২২ সালে বিজয়া দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়। গতকাল মাঝরাত থেকে সিকিম ও ভুটানে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

জলপাইগুড়ি: জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে ফের হড়পা বান। অল্পের জন্য রক্ষা পেলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আগামীকাল বিসর্জন। তার আগে মাল নদীর ধারে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে আলো লাগানোর কাজ করছিলেন কয়েকজন। দুুপুরে হড়পা বানে ভেসে যায় বাঁশ ও আলোর টাওয়ার। বরাত জোরে বেঁচে যান অস্থায়ী পুরকর্মীরা। এর আগে ২০২২ সালে বিজয়া দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়। গতকাল মাঝরাত থেকে সিকিম ও ভুটানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সেই কারণেই মাল নদীতে হড়পা বান। ঘটনাস্থলে যাচ্ছেন জলপাইগুড়ির জেলাশাসক।

এর আগে চলতি বছরে গত ৩০ জুন রাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে তৈরি হড়পা বান হয় হিমাচলপ্রদেশের মাণ্ডি এলাকায়। মাণ্ডি জেলার গোহর মহকুমার তলওয়ার গ্রামে বাবা-মা ও ঠাকুরমাকে হারালেও বরাত জোরে প্রাণ বেঁচে যায় ১১ মাসের শিশু। সেই শিশুর নাম নিকিতা। নিকিতার বাবা, বছর ৩১-এর রমেশ কুমার চেষ্টা করেছিলেন জল যাতে বাড়িতে না ঢোকে। কিন্তু, তা তিনি করতে পারেননি। পরে একটি স্তূপে তাঁর দেহ পাওয়া যায়। নিকিতার মা তথা বছর ২৪-এর রাধা দেবী ও তার ঠাকুমা, বছর ৫৯-এর ঠাকুমা পূর্ণু দেবীকেও ভাসিয়ে নিয়ে যায় জল। যদিও, তাঁদের কোনও হদিশ মেলেনি। পুরো তলওয়ার গ্রাম কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়। এই ঘটনার পর গ্রামবাসী যখন দেখতে বেরোন কে কে বেঁচে আছে, সেই সময় এক বয়স্ক নিকিতার কান্নার আওয়াজ শুনতে পান। তিনি সঙ্গে সঙ্গে অন্যদের সতর্ক করেন। নিকিতার আত্মীয়দের বিষয়টি জানানো হয়। নিকিতার দুই পিসি তারা দেবী ও কীর্ণ দেবী তাঁরা নিকিতার যত্ন নিতে এগিয়ে আসেন। শুধু তা-ই নয়, গোটা এলাকা এগিয়ে আসে। এনিয়ে খবর ছড়িয়ে পড়লে অনেক দম্পতি এবং বিদেশ থেকেও কেউ কেউ নিকিতাকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁরা নিকিতার আত্মীয়দের ও প্রশাসনের কাছে এই আবেদন জানান।

এর আগে কয়েক বছর আগে ডুয়ার্স ও সেই সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত হওয়া বৃষ্টির জলের তোড়ে হঠাৎ করে হড়পা বান দেখা দিয়েছিল মালবাজারের মাল নদীতে। তীব্র জলস্রোতে ভেসে যায় একটি বড় ট্রাক। কপাল জোরে রক্ষা পান ট্রাকের ড্রাইভার শিপেন রায় এবং খালাসী। গাড়ি পরিষ্কার করার জন্য মূল নদীর পাশের অংশে ট্রাক নামিয়ে ধোয়ার কাজ চলছিল। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় বাকিরা তীরে উঠে আসতে পারলেও আটকে পড়েন ট্রাকের ড্রাইভার এবং খালাসী। এরপর জলের স্রোত ক্রমশ বাড়তে থাকে। প্রথম দিকে ট্রাকের মাঝামাঝি পর্যন্ত জল থাকলেও কিছু সময় পরই সেই জল উঠে আসে গাড়ির কাচ পর্যন্ত।

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget