এক্সপ্লোর

Howrah Station: আমেরিকা-সিঙ্গাপুরের ডলার, সৌদির রিয়াল, হাওড়া স্টেশনে কয়েক কোটির বিদেশি মুদ্রা উদ্ধার, আটক ১

Foreign Currency: রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা-সহ এক যাত্রীকে পাকড়াও করে রেল পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার। এক যাত্রীর কাছ থেকে কয়েক কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। আমেরিকার ডলার, সিঙ্গাপুরের ডলার এবং সৌদি আরবের রিয়াল নিয়ে স্টেশনে নেমেছিলেন তিনি। নজরদারি চালাতে গিয়ে তাঁকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। সেই মতো পাকড়াও করা হয় তাঁকে। ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথা থেকে পেলেন তিনি, জানার চেষ্টা চলছে। তিনি উত্তরপ্রদেশ থেকে হাওড়া স্টেশনে নামেন। (Howrah Station)

রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা-সহ এক যাত্রীকে পাকড়াও করে রেল পুলিশ। ভারতীয় মুদ্রায় তাঁর কাছ থেকে প্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। গোপন সূত্র একদিন আগেই রেল পুলিশের ক্রাইম ইনটেলিজেন্স শাখার কাছে রেলপথে বিদেশি মুদ্রা পাচারের খবর এসেছিল। (Foreign Currency)

সেই মতো রবিবার সকাল থেকেই হাওড়া স্টেশনে নজরদারি চলছিল।  ডাউন পটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এসে থামলে, তাতে চেপে আসা এক যাত্রীর কাছ থেকেই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়। ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকে, কালো জ্যাকেট পরিহিত এক যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ জাগে রেল পুলিশের। সেই মতো তাঁকে পাকড়াও করা হয়। 

এর পর তল্লাশি শুরু হয়। ওই ব্যক্তির জিনিসপত্র, জামাকাপড় থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই যাত্রীর ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট থেকে ২ লক্ষ ৮০ হাজার আমেরিকার ডলার, ৫২ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৬০০ সিঙ্গাপুর ডলার পাওয়া গিয়েছে। সবমিসিয়ে ভারতীয় মুদ্রায় দাম ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসছিলেন। তাঁর নাম হেমন্ত কুমার পাণ্ডে বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া গেলেও, তার সাপেক্ষে কোনও কাজ দেখাতে পারেননি ওই ব্যক্তি। রেল পুলিশ ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গিয়েছে, গোরক্ষপুরের এক অপারেটরের কাছ থেকে ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে কলকাতায় আসছিলেন ওই ব্যক্তি। কলকাতার পার্ক স্ট্রিটে পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল। আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।

সেরা শিরোনাম

South 24 Pargana: সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগ, বিক্ষোভে সামিল স্থানীয়রা
সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগ, বিক্ষোভে সামিল স্থানীয়রা
TMC Worker Arrested: নিয়ম না মেনে প্রাক্তন মন্ত্রীকে কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা!
নিয়ম না মেনে প্রাক্তন মন্ত্রীকে কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা!
TMC Councillor Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
Radharaman Das: ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?
ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?

ভিডিও

West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget