এক্সপ্লোর

Ashok Dinda: 'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা

Minister Ashok Dinda: বাংলায় বিজেপি সরকারের মন্ত্রীসভাতেও জায়গা করে নিলেন প্রাক্তন এই ক্রিকেটার। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন অশোক দিন্দা।

কলকাতা: দু'বারের বিধায়ক। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ভরা বাজারে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ময়না থেকে। সেখান থেকে মানুষের আশীর্বাদে জয়ী হয়েছিলেন। বিজেপি এবারও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বাংলা ক্রিকেটের বহু যুদ্ধের সৈনিক অশোক দিন্দাকে টিকিট দিয়েছিল। এবারও তিনি জিতেছেন বিপুল ভোটে। আর প্রথমবার বাংলায় বিজেপি সরকারের মন্ত্রীসভাতেও জায়গা করে নিলেন প্রাক্তন এই ক্রিকেটার। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন অশোক দিন্দা।

মন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতিতে কখনও আসিনি। দল যেমন যেমন দায়িত্ব দিয়েছে। যে যে কাজ করতে বলেছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যে কাজ ধরি, সেটা পূরণ করার চেষ্টা করেছি। ২০২১ সালে আমরা বিরোধী আসনে ছিলাম। এখন আমরা সরকারে। আমাদের দায়িত্ব বেড়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়োচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এভাবে দৌড়ে ওঁনাকে সাহায্য করতে পারি, দায়িত্ব সম্পূর্ণ করতে পারি, সেটাই লক্ষ্য।'

কী ধরণের দায়িত্ব পেতে চান? দিন্দা কিন্তু পুরোটাই মুখ্যমন্ত্রী ও দলের ওপর ছেড়ে দিলেন। বাংলার প্রাক্তন পেসার বলছেন, 'আমাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা পার্টি ঠিক করবে। এটা মুখ্যমন্ত্রী ও পার্টির সিদ্ধান্ত। আজ শুধু শপথ গ্রহণ হয়েছে।'

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ময়না কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক দিন্দা ১৬,২৪১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের চন্দন মণ্ডলকে হারিয়েছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ১২৬০ ভোটে জয় ছিনয়ে নিয়েছিলেন অশোক দিন্দা।

কী বললেন অর্জুন সিংহ?
দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জিতেওছিলেন। এবার বিজেপি মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হলেন অর্জুন সিংহ। নোয়াপাড়া কেন্দ্র থেকে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তিনি বলছেন, 'খুব ভাল লাগছে। দায়িত্ব যেটা আছে পালন করতে হবে।এখন আমার একটাই কাজ। দল, সরকার যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করা। প্রায়োরিটি হিসেবে আমাদের ম্যানিফেস্টোর প্রতিটি অক্ষর পালন করতে হবে। সরকারের উপলব্ধি মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে। মন্ত্রীদের দফতর বণ্টন এখনও হয়নি। কোন দফতর পেতে পারেন এই প্রশ্নের জবাবে মন্ত্রী অর্জুন সিং বলেছেন, 'কোন দফতর পাব বলতে পারব না। তবে যে দফতরই পাই সেখানেই চলব। অভিজ্ঞতা আছে। কাজ করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget