এক্সপ্লোর

Saokat Molla : সওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ, কী অভিযোগ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে ?

Saokat Molla Son s Caffe eviction : ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ।

কলকাতা: সওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ। নদীর চর বুজিয়ে ক্যাফে তৈরির অভিযোগ সওকতের ছেলের বিরুদ্ধে। ক্যাফে ভাঙার নির্দেশ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। ইমরান মোল্লাকে ৭ দিনের মধ্যে নিজের খরচে ক্যাফে ভাঙার নির্দেশ। সওকত-পুত্রকে নোটিস দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের

আরও পড়ুন, বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD

NIA-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা। এরইমধ্য়ে তাঁর ছেলে, ইমরান মোল্লাকেও দেওয়া হয়েছে প্রশাসনের নোটিস। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নদী ভরাট করে, ক্য়াফে তৈরির অভিযোগ উঠেছে। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে সওকতের ছেলেকে। নদী চুরি।প্রাক্তণ তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালিতে রয়েছে, সওকতের ছেলে, ইমরান মোল্লার সুবিশাল ক্য়াফে।অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্য়াফে তৈরির অভিযোগে, এবার সওকত মোল্লার ছেলেকে নোটিস পাঠানো হল। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। 
 
জীবনতলার বাসিন্দা বলেন, বহুদিন আজকে ধরুন ২৫ বছর আগে থেকে এই চর পড়েছিল। সওকত মোল্লা, সওকত মোল্লার স্ত্রী, তাঁর সাঙ্গপাঙ্গ, সবাই মিলে এই রোডের পাশে, সেখানে যত জায়গা ছিল, সেই জায়গাগুলোকে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা, ৭ লক্ষ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে।  যা সম্পূর্ণভাবে অবৈধ। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, সওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্য়ানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি NIA.সওকত মোল্লার ছেলে, ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় NIA টিম। 

ক্য়ানিংয়ের স্থানীয় বাসিন্দা সেলিম লস্কর বলেন, হ্য়াঁ। নদীর ভেড়ি। এখনও নদীর ভেড়ি এটা। ওরা জোর জবরদস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো, সম্পূর্ণ। সরকারের জায়গা। অভিযোগ, নদীর চরের ওপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি!জীবনতলার বাসিন্দা বলেন, আমরা বাধা দিয়েছিলাম। প্রশাসনকে জানিয়েছিলাম। ও তখন রাতে আমাদের ভয় দেখায়, যে রাতে বাড়িতে বোমা পড়বে। এই বলে। ওই জন্য় আমরা প্রশাসনের কাছে বারবার যাই না। ভয় করি। এখনও দাপট চালাচ্ছে। কাল রাত থেকে অনেক বোমা-বন্দুক নিয়ে ওদিকে লোকের খুব ভয় দেখিয়েছে। লোক এখনও খুব আতঙ্কে আছে। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। 

Advertisement

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget