এক্সপ্লোর

Hip Replacement: পড়ে গিয়ে গুঁড়িয়ে গিয়েছিল কোমরের হাড়, সফল ১০৪ বছরের বৃদ্ধের হিপ রিপলেসমেন্ট

বয়স ১০৪, মাসখানেক আগে, বাড়ির বাথরুম থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন। গুঁড়িয়ে যায় কোমরের বাঁ দিকের হাড়। আনন্দপুরের, ফর্টিস হাসপাতালে সফল ১০৪ বছরের বৃদ্ধের হিপ রিপলেসমেন্ট সার্জারি।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ফর্টিস হাসপাতালে (Fortis Hospital ) ১০৪ বছরের বৃদ্ধের সফল হিপ রিপলেসমেন্ট। হাঁটাচলা করতে পারছেন মেদিনীপুরের (Midnapur) বাসিন্দা ওই রোগী। চলছে ফিজিও থেরাপি। হাসি ফুটেছে শতায়ু রোগীর মুখে। 

বয়স ১০৪, মাসখানেক আগে, বাড়ির বাথরুম থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন। গুঁড়িয়ে যায় কোমরের বাঁ দিকের হাড়। আনন্দপুরের, ফর্টিস হাসপাতালে সফল ১০৪ বছরের বৃদ্ধের হিপ রিপলেসমেন্ট (Hip Replacement) সার্জারি। এখন হাঁটাচলা করছেন মেদিনীপুরের বাসিন্দা ১০৪ বছরের কানাইলাল মালাকার। 

অপারেশন জটিল না হলেও, রোগীর বয়স নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকরা। শেষপর্যন্ত, শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সিমেন্টেড (Cemented) লং স্টেম (Stem) বাইপোলার সার্জারি করা হয় বৃদ্ধের। এই পদ্ধতিতে, একই সঙ্গে শরীরের দুটি অংশে অস্ত্রোপচার করা হয়। 

বয়স ১০৪ হলেও, শৈশব-যৌবনের স্মৃতি এখনও উজ্জ্বল: অপারেশনের পর থেকেই চলছে ফিজিও থেরাপি। চলবে একমাস। জানিয়েছেন চিকিৎসকরা। বয়স ১০৪ হলেও, শৈশব-যৌবনের স্মৃতি এখনও উজ্জ্বল। স্বাধীনতা আন্দোলনেরও সাক্ষী সেঞ্চুরি পেরোনো কানাইলাল মালাকার। স্বাধীনতা আন্দোলন দেখা শতায়ু কানাইলাল এখন দিন গুনছেন কবে স্বাধীনভাবে, কারও সাহায্যছাড়া ফের চলাফেরা করতে পারবেন।

ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন : অন্যদিকে ক্যানসার (Cancer) নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন হল SSKM-এর কলকাতা পুলিশ (Kolkata Police) হাসপাতালে। জানা গিয়েছে, শুধু ক্যানসার নির্ণয়ই নয়, সব ধরনের ক্যানসারের চিকিৎসা করা হবে এখানে। আগেই SSKM-এর অন্তর্ভুক্ত হয়েছে কলকাতা পুলিশ হাসপাতাল। বুধবার সেখানেই, ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন করা হল। SSKM-এর সঙ্গে যৌথ উদ্যোক্তা মুম্বইয়ের টাকা মেমোরিয়াল হাসপাতাল।

জেলার হাসপাতালেই জটিল অস্ত্রোপচার: ভিনরাজ্য নয়, জেলার হাসপাতালেই জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের চিকিত্সকদের তত্পরতায় নতুন জীবন পেলেন রোগী।

আরও পড়ুন: Kolkata: শহরে নতুন ক্যানসার চিকিৎসা কেন্দ্র, সুরাহা পাবেন অসংখ্য রোগী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget