এক্সপ্লোর

UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

Uniform Civil Code : পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়।

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তবে রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এবার প্রতিশ্রুতি রাখার পালা। সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। কিন্তু বিল পেশের আগের দিন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে তিন তিনটি বিল। এর মধ্যে যে বিলটি সব মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে, তা হল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলে, বিয়ে ও উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান রয়েছে। আগেই উত্তরাখণ্ড, গুজরাত, অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে বিজেপি সরকার। বর্তমানে মুসলিম, খ্রিস্টান, দুই সম্প্রদায়েরই বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন আছে। UCC চালু হলে, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই একই আইনের আওতায় আসবেন। 

আরও পড়ুন - লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী

‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে, হিনদু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। বিধানসভা ভোটের আগে এরাজ্যে ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালুর কথা শোনা গেছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। জঙ্গিপুর-এর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ''বিজেপির সংকল্প পশ্চিমবঙ্গে UCC লাগু করে তোষণের রাজনীতি চিরদিনের মতো শেষ করা।'' স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, '' ৬ মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক, সেটা তোষণ? নাকি কোনও নাগরিক চারটে বিয়ে করতে পারবে আর কোনও নাগরিক একটা বিয়ে করতে পারবে, সেটা তোষণ?'' বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্প পত্রের ১০ নম্বর পয়েন্টে উল্লেখ ছিল - অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বাস্তবায়নের জন্য় আইন প্রণয়ন করা হবে। সেই মতই কাজ শুরু করে দিল বাংলার বিজেপি সরকার। 

আরও পড়ুন - গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল

দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি চালু হয়। ২০২৫ সালের ২৭ জানুয়ারি  অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাত এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। এই বিল নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, '' হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা নিয়ম, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিল আনা খুব দরকার।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget