এক্সপ্লোর

Petrol - Diesel prices increase effect : 'পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না' , মনে করছেন অর্থনীতিবিদরা

Fuel price rise : 'পেট্রোপণ্য-রান্নার গ্যাসের দাম বাড়ানোর পিছনে এক ধরনের রাজনৈতিক অঙ্ক আছে ' , বলছেন অর্থনীতিবিদরা

কলকাতা :  বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়বেই  পেট্রোল ডিজেলের ( Petrol Diesel Price hike  ) দামে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম ( fuel price) । ডিজেলের (Diesel ) দাম একশোর চৌকাঠে। এইভাবে চললে, খুব শিগগিরি পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেলবে। তবে এই জ্বালানির দামবৃদ্ধি খুব সহজে থামবে না বলেই মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।

'১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না' 
অর্থনীতিবিদ সৈকত সিনহা রায় আশঙ্কা প্রকাশ করে বললেন, এখন যতটুকু দেখছি, খুব তাড়াতাড়ি পেট্রোল ডিজেলের দামে রাশ টানা যাবে বলে মনেও হচ্ছে না। তিনি আরও যোগ করেন, বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে দেশে জ্বালানির দাম কেমন হবে তার যোগসূত্র আছে। তাই অদূর ভবিষ্যতে জ্বালানির দাম ১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না,, বললেন তিনি। 

দাম বাড়ার ইতিহাস 
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি। তার প্রায় এক মাস পর অবধি ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। উল্লেখ্য, এর মধ্যে ৭ মার্চ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু একশো তিরিশ ডলার ছুঁয়ে ফেলে। যা কিনা সেই ২০০৮ সালের পর রেকর্ড। তখন কিন্তু ভারতে পেট্রোল ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি। গতবছরের ৪ নভেম্বরের পর ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে বাইশে মার্চ। 

'রাজনৈতিক অঙ্ক আছে '
এই প্রসঙ্গে অর্থনীতিবিদ রজত আচার্যর মতে,  ' আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে অনেকদিনই। যুদ্ধও ছিল ২৫ মার্চের আগে। তাও দীর্ঘদিন বাড়েনি জ্বালানির দাম। ভোট মিটতেই পেট্রোপণ্য-রান্নার গ্যাসের দাম বাড়ানোর পিছনে এক ধরনের রাজনৈতিক অঙ্ক আছে ' 

বাজার দরে প্রভাব 
লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বাজারও আগুন। চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই দাম চড়া। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে।  এই অবস্থায় বেশ কিছু বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

 



সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget