এক্সপ্লোর

Ganga Sagar 2022 : 'মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি', রাজ্যকে রিপোর্ট

Ganga Sagar Mela 2022 : সূত্রের খবর, মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি। এই পরিস্থিতিতে রিপোর্ট পাওয়ার পরেই প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে।

কলকাতা : ধীরে ধীরে গঙ্গাসাগরে (Ganga Sagar 2022) পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। এই মেলা সুপার স্প্রেডার হয়ে উঠবে না তো ? এই আশঙ্কা  বিশেষজ্ঞ ও চিকিৎসকমহলের। এরই মধ্যে গঙ্গাসাগর পরিদর্শন করে রাজ্য সরকারকে রিপোর্ট দিল হাইকোর্ট নিযুক্ত কমিটি। সদস্যরা তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন, করোনা পরিস্থিতিতে সব বিধি মেনে মেলার ব্যবস্থা করা হচ্ছে কি না। এমন ভাবে সব ব্যবস্থাপনা আছে কি না, যাতে করে করোনা সংক্রমণ যতটা সম্ভব আটকানো যায়। 

সূত্রের খবর, মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি। এই পরিস্থিতিতে রিপোর্ট পাওয়ার পরেই প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। হাইকোর্টের রায় মেনে মেলা চালু রাখার উপায় নিয়ে আলোচনা করতে হচ্ছে দফায় দফায় প্রশাসনিক বৈঠক। সূত্রের খবর, গতরাত থেকেই চলছে দফায় দফায় বৈঠক। 

আরও পড়ুন :

করোনার ভয়ঙ্কর বৃদ্ধির মাঝেই বিধাননগরে ঢাক বাজিয়ে, রণ-পা নিয়ে মিছিল তৃণমূল প্রার্থীর!

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। করোনা-বিধি মানা হচ্ছে কিনা, সেবিষয়ে নজরদারির জন্য কমিটি তৈরি করে দিয়েছে আদালত। কমিটি যদি মনে করে, মেলায় নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, তা বন্ধ করতে হবে, তাহলে তারা রাজ্য সরকারকে সেই সংক্রান্ত রিপোর্ট দেবে। নতুন যে কমিটি গঠন করা হয়েছে তাতে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি রাজু মুখোপাধ্যায়।   

এরই মধ্য়ে, আজ সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক। কথায় বলে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।’ কিন্তু করোনাকালে তৃতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, তখন ভিড়ের এই ছবি দেখে আতঙ্কে শিউরে উঠছেন অনেকে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget