এক্সপ্লোর

Municipal Election 2022 : করোনার ভয়ঙ্কর বৃদ্ধির মাঝেই বিধাননগরে ঢাক বাজিয়ে, রণ-পা নিয়ে মিছিল তৃণমূল প্রার্থীর!

Municipal Election 2022 : সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকায় বিধিনিষেধ আরও কড়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, পুরভোটের প্রচারে প্রার্থী-সহ থাকবেন পাঁচজন। 

জয়ন্ত পাল,  কলকাতা : ঢাক বাজিয়ে, রণ-পা নিয়ে মিছিল! তৃণমূল প্রার্থীকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন কর্মী, সমর্থক। প্রার্থীর মুখে মাস্ক থাকলেও, তাঁর সঙ্গীদের কারও মাস্ক নাকের নীচে, কারও আবার থুতনির নীচে।
সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকায় বিধিনিষেধ আরও কড়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, পুরভোটের প্রচারে প্রার্থী-সহ থাকবেন পাঁচজন। 

রোড শো, মিছিলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জোর দেওয়া হয়েছে ডিজিটাল প্রচারে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডের অল-গলি চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী। 
আর এই নিয়ে বিরোধীদের তোপের মুখে মুখে পড়েছে শাসক দল। 

 বিধাননগর ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, পুরসভার সমীর রায়ের অভিযোগ, 'তৃণমূলের মিটিং মিছিলে ঢাক, ঢোল বেরোচ্ছে। ওরাই সব নিয়ম ভাঙছ। কমিশন কিছু দেখছে না।

আরও পড়ুন :

দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছুঁইছুঁই, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

 তৃণমূল প্রার্থী আশুতোষ নন্দী বলেন,  ' আমরা কয়েকজনকে নিয়ে প্রচার করছি। ঢাক তো শুভ জিনিস। এঁদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি। পাঁচ-সাতজনের বেশি নেই। মানুষকে ঢাক বাজিয়ে সচেতন করছি।' 

১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন পাঁচের বেশি কর্মী, সমর্থক। প্রার্থী অবশ্য বললেন, ' গাইডলাইনের বাইরে আমরা কোনও লোক নিয়ে বেরোচ্ছি না। তৃণমূলের মিটিং মিছিলে ঢাক, ঢোল বেরোচ্ছে।' 

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিধি ভঙ্গের অভিযোগে ৪ পুর এলাকা ৩ প্রার্থীকে শোকজ করা হয়েছে।

অন্যদিকে, ফের প্রচারে বিধি ভাঙার অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। বুধবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে বড়তোড়িয়ায় চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। প্রচারে ভিড় হলেও দিলীপের দাবি, তাঁরা ৫ জনই এসেছেন।  বাড়তি লোক এসেছে রাস্তায়। যদিও এ নিয়ে দিলীপকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ফিরহাদ হাকিম বলেন, ' পয়সা দিয়ে লোক এনে এখন যদি তাদের মেরে ফেলতে চায়, আমাদের কিছু বলার নেই। সব দয়িত্ব তো শুধু সরকারের নয়। দায়িত্ব্ববান রাজনীতিক হিসেবে দিলীপদারও দায়িত্ব আছে। ' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget