এক্সপ্লোর

Garia Clock Tower: আদালতের নির্দেশও কার্যকর হয়নি! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই গুঁড়িয়ে দেওয়া হল ক্লক টাওয়ার

Garia Mitali Sangha Clock Tower Demolished: স্থানীয় ক্লাবের অভিযোগ, কোর্টের নির্দেশমতো টাওয়ার ভাঙতে গেলে, বাধার মুখে পড়ে কলকাতা পুরসভার টিম।

কলকাতা: বেআইনি নির্মাণ দেখলেই ক্যুইক অ্যাকশন! নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হল পুরসভা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ক্লক টাওয়ার!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'আমরা এতে জিরো টলারেন্স নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। দখলদারির দিন শেষ! বেআইনি নির্মাণ দেখলেই ক্যুইক অ্যাকশন!'

বুধবার, মুখ্যমন্ত্রীর কড়া বার্তাতেই স্পষ্ট হয়েছিল এই ছবিটা। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই হাতেনাতে মিলল একের পর এক প্রমাণ। গড়িয়ায় ধূলিস্যাৎ বেআইনি ক্লক টাওয়ার। তৃণমূল সরকারের আমলে, কোর্টের রায় থাকা সত্ত্বেও, যে বেআইনি ক্লক টাওয়ার ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে।

প্রায় ১০ মাস পর এবার সেই গড়িয়ার কামডহরিতে, একেবারে বুলডোজারের ধাঁচে, হাইড্রা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি ক্লক টাওয়ার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলল কলকাতা পুরসভার 'বুলডোজার অ্যাকশন'।

কলকাতা পুরসভার এক কর্মী বলেছেন, 'এটাকে (ক্লক টাওয়ার) ভেঙে ফেলার জন্য আমাদের নিয়ে আসা হয়েছে। আমরা ওটা করছি। হাইড্রা আছে, চেন পুলিং আছে, গ্যাস কাটার আছে, ম্যানুয়াল আছে, সব কিছু আছে। এটা আমরা নামিয়ে দেব।'

গড়িয়া মিতালি সঙ্ঘের কোষাধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেছেন, 'এটা আইনের জয়। বর্তমানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আমাদের মিতালি সঙ্ঘ ক্লাব তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে।'

গড়িয়ার মিতালি সঙ্ঘ ক্লাবের খেলার মাঠেরই এক কোণে তৈরি করা হয়েছিল ক্লক টাওয়ারটি। ৩ বছর আগে, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসও। যা নিয়ে সেই থেকে চলছে বিতর্ক। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, বেআইনিভাবে, তাদের জমি দখল করে তৈরি করা হয়েছে এই ক্লক টাওয়ার। কলকাতা পুরসভার কোনও অনুমোদিত প্ল্যান ছাড়াই হয়েছে নির্মাণকাজ। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি।

মিতালি সঙ্ঘের কোষাধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেছেন, 'কাউন্সিলর ছিলেন সন্দীপ দাস। তাঁকে আমরা বারংবার বলেওছিলাম যে এটা একটা মাঠ, এটাকে নষ্ট করা উচিত না। কিন্তু সে সমস্ত ক্ষমতাটাকে ব্যবহার করে। অরূপ বিশ্বাসকে সরাসরি আমরা ক্লাবগতভাবে বলেছি। যখন এটা কার্যকরী হয়নি, আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। এমনকী গত বছর কলকাতা হাইকোর্টও একে অবৈধ বলে ঘোষণা করে। অনুমোদিত প্ল্যান ছাড়া তৈরি করা এই টাওয়ার ভাঙতে ২ মাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত।'

কিন্তু, স্থানীয় ক্লাবের অভিযোগ, কোর্টের নির্দেশমতো টাওয়ার ভাঙতে গেলে, বাধার মুখে পড়ে কলকাতা পুরসভার টিম। মিতালি সঙ্ঘের কোষাধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেছেন, 'অন্যায়ভাবে মাঠের মধ্যে, খেলাটাকে বন্ধ করার জন্য বা অভিসন্ধি ছিল। এটা এখানে সন্দীপ দাস, যার নাম চানু, এই পাশেই আমাদের থাকে। তখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এগুলো করার চেষ্টা করেছে।'

গড়িয়ার কামডহরি পূর্ব পাড়া রিক্রিয়েশন ক্লাবের এক সদস্য বলেছেন, 'আমি তৃণমূল কর্মী, কিন্তু, তখন ওটা ক্লাবের একটা অনুষ্ঠান চলছিল। সেজন্য বাধা দিয়েছিলাম।' আর এবার পালাবদলের রাজ্যে বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যোগী হল কলকাতা পুরসভা।

কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় কীভাবে তৈরি হল এই বেআইনি টাওয়ার? তৃণমূল সরকারের আমলে, কেন তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল না?

যদিও এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলের দাবি, স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছিল ক্লক টাওয়ারটি। শুধুমাত্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই নিয়ে কোনও বিতর্ক থাকলে তা আদালতেই ফয়সালা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget