এক্সপ্লোর

Garia Fire : গড়িয়ায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে।

 হিন্দোল দে, কলকাতা :  গড়িয়ার  ( Garia ) ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগল। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন।

 প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। ঘনবসতিপূর্ণ এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন ছড়িয়ে পড়েছে। মাঝে-মধ্যেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। সরু রাস্তার মধ্যে অবস্থিত গুদামের আগুন নেভাতে আসে ছোট ফায়ার টেন্ডার। পাশাপাশি বাড়িও ধোঁয়ায় ঢেকে যায়। আশেপাশে উঁচু বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। বহুদিন বন্ধই ছিল গুদাম। 

কাঠের গুদামে আগুন

স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত।  তারাই বাড়ি থেকে বালতি করে জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করে।  কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 
স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের ইঞ্জিন পাঠাতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে দাহ্য কাঠে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। আগুন নেভাতে কার্যত হিমশিম খান দমকল কর্মীরা। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । তিনি যদি ওবলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাটাই লক্ষ।  ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস। 

রাজ্যে অন্যান্য আগুন লাগার ঘটনা 

সোমবারই বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচেন সল্টলেকের CA মার্কেটের ফুটপাত ব্যবসায়ীরা। সোমবার সকাল সোয়া ১০টা নাগাদ একটি খাবারের দোকানে গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ব্যবসায়ীরাই সিলিন্ডার বাইরে বের করে আনেন। দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। 

সোমবারই আবার, হাওড়ার ঘুসুড়িতেয় প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন গেলে যায়। ভেঙে পড়ে চাল, ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ নস্করপাড়ার প্লাস্টিকের কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। 
ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। আশেপাশের বাড়ির ছাদ থেকে বালতি করে জল ঢালা শুরু হয়। পরে দমকলের ৩টি ইঞ্জিনের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget