এক্সপ্লোর

Gas Booking Rule and Steps: মিসড কল যাচ্ছে না, অফিসে গিয়েও মিলছে না LPG! বিকল্প এই ব্যবস্থায় হতে পারে গ্যাস বুকিং, পদ্ধতি রইল ধাপে ধাপে

LPG Cylinder crisis: হন্য়ে হয়ে গ্য়াস এজেন্সি বা ডিস্ট্রিবিউটরের অফিসে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গ্যাস সিলিন্ডারের অভাব ও বুকিংয়ে সমস্যায় সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানির শিকার।
  • ফোন বা অনলাইনে বুকিংয়ে সমস্যা, গ্রাহকরা গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে ছুটছেন।
  • তবে, ফোন পে বা গুগল পে-এর মাধ্যমে গ্যাস বুকিংয়ের বিকল্প ব্যবস্থা কাজ করছে।
  • গুগল পে-এর মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে গ্যাস বুকিং ও পেমেন্ট করা সম্ভব।

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, রাজা চট্টোপাধ্য়ায়, কলকাতা: গ্য়াস সিলিন্ডার নেই, বুকিং করতেও সমস্য়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। জোগান ও চাহিদার মধ্য়ে বিশাল ফারাক! তবে, গ্য়াস বুকিংয়ের বিকল্প একটি পন্থাও কখনও কখনও কাজ করছে। দেশের নানা প্রান্তে নানা রাজ্য়ে, চারদিকে সমস্য়া! জোগান ও চাহিদার মধ্য়ে বিশাল ফারাক!

যোধপুর পার্কের এক বাসিন্দা বলছেন, 'ভাত বসিয়েছি, গ্য়াস নিভে গেছে। আমি তো ১ মাস ১০-১২ দিন হয়ে গেছে আমার গ্য়াস। তাহলে, নিশ্চয়ই ওরা মনে হয় আমার নামে গ্য়াসটা তুলে ব্ল্য়াক করে দিচ্ছে। যার জন্য় উনি দেখছেন, সার্চ করছেন, পারছেন না। রান্না-খাওয়া বন্ধ, রান্না খাওয়া তো বন্ধ, বাইরে থেকে কিনে কিনে কত খাব বলুন তো।' গ্য়াস বুক করতে গিয়ে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্যাস বুকিংয়ের নম্বরে ফোন করলে বলছে, ইনভ্যালিড নম্বর!

এই অবস্থায় হন্য়ে হয়ে গ্য়াস এজেন্সি বা ডিস্ট্রিবিউটরের অফিসে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। সার্ভে পার্কের এক গ্রাহক বলছেন, 'যুদ্ধের কারণে গ্যাস সব জায়গায় পাওয়া যাচ্ছে না। গ্যাস এরকম বন্ধ হয়ে যাচ্ছে। এবার যারা গ্যাস দেয় বাড়িতে, তাদেরকে ফোন করছি, তারা এই কথা, সেই কথা - নানান কথা শোনাচ্ছে।' সার্ভে পার্কেরই আরেক গ্রাহক বলছেন, 'গ্যাস নিয়ে রান্নাবান্না করতে পারছি না। অনলাইনে বুকিং নিচ্ছে না। অনলাইনে আমরা ৪-৫ দিন ধরে চেষ্টা করছি।'

তবে, গ্য়াস বুকিংয়ের বিকল্প একটি পন্থাও কখনও কখনও কাজ করছে। ফোন পে বা গুগল পে দিয়ে কীভাবে বুকিং করবেন গ্যাস? মাঝে মাঝে সমস্যা করলেও, গুগল পে-র মাধ্যমে করা যাচ্ছে গ্যাস। জেনে নিন নিয়ম..

  • গুগল পে খুলুন
  • বিলস অ্য়ান্ড রিচার্জ অপশনে ক্লিক করুন
  •   ম্য়ানেজ বলে অপশনে যান
  • সেখানেই 'গ্যাস সিলিন্ডার বুকিং' এর অপশন পাবেন
  • অনেক কোম্পানির অপশন রয়েছে এখানে। আপনি যে কোম্পানির গ্যাস ব্যবহার করেন সেটা বেছে নিন
  • গ্যাসের কোম্পানি সিলেক্ট করার পরে রেজিস্টার্ড ফোন নম্বর বা 16 ডিজিট LPG ID দিন
  • ধাপে ধাপে যা যা অ্য়াকাউন্ট ডিটেলস চাইছেন, দিয়ে দিন
  • হয় যে নম্বর থেকে বুক, সেটা বা LPG ID দিতে হবে
  • আগে যে গ্য়াসের রসিদ, কনস্য়ুমর ID লেখা কাগজ রয়েছে, সেটা নিয়ে বসুন। তথ্য দিতে হবে সেখান থেকেই
  • সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পরে নাম, কনজুমার নম্বর আসবে
  • এরপরে সিলেক্ট করুন গ্যাস সিলিন্ডার বুকিং
  • শেষে নির্দিষ্ট টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেই হয়ে যাবে গ্যাস বুকিং

কিন্তু তাতে তো আর গ্য়াসের সিলিন্ডার বাড়িতে এসে হাজির হচ্ছে না! তার জন্য় তো হা পিত্য়েশ করে বসে থাকতে হচ্ছে!

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget