এক্সপ্লোর

Gaurbanga University Result: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ফেল ৯৭%, মাথায় হাত হাজার-হাজার পরীক্ষার্থীর ! শুরু প্রতিবাদ

Gaurbanga University Result: সব বিষয়ে পাশ করেছেন মাত্র ৩ শতাংশ পড়ুয়া। আর বাকি ৯৭ শতাংশ পড়ুয়াই অকৃতকার্য।

অভিজিৎ চৌধুরী, মালদা : জাতীয় শিক্ষা নীতি (NEP) চালু হওয়ার পরে স্নাতকের প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হল। আর তারপরই  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর মাথায় হাত । মাত্র ৩ শতাংশ পড়ুয়া পাশ করেছে আর বাকি সব ফেল!  এমন ফল দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না পড়ুয়ারা। হতবাক শিক্ষকরাও। এমন ফল আগে কখনও হয়নি ।         
সব বিষয়ে পাশ করেছেন মাত্র ৩ শতাংশ পড়ুয়া। আর বাকি ৯৭ শতাংশ পড়ুয়াই অকৃতকার্য। তাঁরা যে বিষয়গুলিতে পাশ করতে পারেনি , তাঁদের সেই বিষয়গুলিতে পুনরায় পরীক্ষা দিতে হবে। এই ফল কোনওভাবেই মানতে পারছেন না পরীক্ষার্থীরা।  বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফল প্রত্যাহারের দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রীরা। 

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ২৫ টিরও বেশি কলেজের ৪৮ হাজার ছাত্রছাত্রী প্রথম সেমিস্টার দিয়েছিলেন।  এরমধ্যে সমস্ত বিষয়ে উত্তীর্ণ হন মাত্র ১২০০-র কিছু বেশি ছাত্রছাত্রী। এই ফল এক কথায় অসম্ভব বলে দাবি করে, সমস্ত বিষয়ে রিভিউ চেয়ে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। সেই সঙ্গে তাঁদের দাবি, প্রকাশিত ফল নতুন করে পর্যালোচনা করতে হবে। 

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ করছেন একাধিক কলেজের পড়ুয়ারা।  কলেজস্তরে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। এদিকে নজিরবিহীন ফল পর্যালোচনার জন্য তদন্ত কমিটি গঠন করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। কেন এমন খারাপ ফল খতিয়ে দেখে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। এরপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেন খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। 

এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মিছিলে অংশ নেন ছাত্রছাত্রীরা। এরপর কন্ট্রোলার ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। সমস্যার সমাধানে কন্ট্রোলার সহ অন্যান্য আধিকারিকদের সামনে ছাত্র-ছাত্রীদের নয় দফা দাবি তুলে ধরা হয়।

আর প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হতেই হতবাক হয়ে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে কর্তৃপক্ষ সকলেই। তাতে মূল বিষয়ে পাশ করেছেন মাত্র ৩ শতাংশ পড়ুয়া। আর ফেল করেছেন বাকি ৯৭ শতাংশ পড়ুয়া। ইতিমধ্যেই এমন খারাপ ফলাফলের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পড়ুয়াদের দাবি, অবিলম্বে এই ফলাফল প্রত্যাহার করতে হবে। এই দাবিতে সোমবার বিক্ষোভ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন দিলেন পড়ুয়ারা। 

আরও পড়ুন : 

মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Suvendu Adhikari: আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget