এক্সপ্লোর

West Bengal News: অশোক ভট্টাচার্যর প্রশংসা গৌতম দেবের মুখে! ভোটের মুখে সৌজন্য নাকি সমীকরণ বদল? কটাক্ষ বিজেপির

Gautam Dev praised Ashok Bhattacharya: একজন শিলিগুড়ির প্রাক্তন মেয়র, আরেকজন বর্তমান! একজন সিপিএমের প্রবীণ নেতা, আরেকজন তৃণমূলের! তবে তাঁদের সৌজন্য যেন ভুলিয়ে দিচ্ছে রাজনৈতিক টানাপোড়েন, ভেদাভেদ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচনের আগে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের প্রশংসা করলেন তৃণমূল নেতা গৌতম দেব।
  • গৌতম দেব বলেন, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, এটি বলা ঠিক হবে না।
  • প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তাঁর মন্তব্যকে সৌজন্য হিসেবে উল্লেখ করেছেন।
  • নির্বাচনের আগে সিপিএম-তৃণমূলের এই পারস্পরিক প্রশংসা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে।

সনৎ ঝা, কলকাতা: বিধানসভা ভোটের আগে, একাধিক ইস্য়ুতে যখন সিপিএম-তৃণমূলের দ্বন্দ্ব চরমে, তখন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা গৌতম দেবের মুখে! বললেন, রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে। যদিও গৌতম দেবের এই মন্তব্য় নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। 

একজন শিলিগুড়ির প্রাক্তন মেয়র... আরেকজন বর্তমান... একজন সিপিএমের প্রবীণ নেতা... আরেকজন তৃণমূলের... তবে তাঁদের সৌজন্য যেন ভুলিয়ে দিচ্ছে যাবতীয় রাজনৈতিক টানাপোড়েন, ভেদাভেদ। শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও মেয়র গৌতম দেব বলছেন, 'রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে।' অন্য়দিকে শিলিগুড়ি পুরসভার সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলছেন, 'যদি এটা তাঁর (গৌতম দেব) বোধগম্য় হয়ে থাকে, বামফ্রন্ট সরকারের সময়ও অনেক কাজ হয়েছে, নিশ্চয়ই এটা ভাল।'

বিধানসভা ভোটের আগে নানা ইস্য়ুতে সিপিএম-তৃণমূলের দ্বন্দ্ব যখন চরমে, তখন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা গৌতম দেবের মুখে! মঙ্গলবার, শিলিগুড়ির মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌতম দেব... অশোক ভট্টাচার্য ২ জনই। একই ফ্রেমে দেখা যায়, শিলিগুড়ি পুরসভার একদা মেয়র, কংগ্রেসের গঙ্গোত্রী দেবীকেও। এদিন শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও মেয়র গৌতম দেব বলেন, 'অশোকবাবু এখানে ২০ বছরের মন্ত্রী ছিলেন। তারপর ৬ বছর পুরসভার দায়িত্বে ছিলেন। রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে। আমি এই বয়সে এসে এটা কখনওই বলতে পারি না। অতীতেও বলেছি অশোকদাকে, তাঁর প্রাপ্য় মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে। আমার মনে হয়েছিল এই প্রোগ্রামটায় অশোক দাকে আমার আগে, সামনে রাখা উচিত।'

এই কথা শুনে, শিলিগুড়ি পুরসভার সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলছেন, 'এটার মধ্য়ে একটা সৌজন্য় আছে। রাজনীতির কোনও প্রশ্ন নেই। যদি এটা তাঁর (গৌতম দেব) বোধগম্য় হয়ে থাকে, বামফ্রন্ট সরকারের সময়ও অনেক কাজ হয়েছে, নিশ্চয়ই এটা ভাল। আমাদের লড়াইটা থাকছেই। থাকবে। নির্বাচন আসন্ন। আমাদের লড়াইটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। '

বিধানসভা ভোটের মুখে সিপিএমে ভাঙন ধরিয়েছে তৃণমূল। গত শনিবারই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। যা নিয়ে তৃণমূল-সিপিএমের লড়াই অন্য় মাত্রা পেয়েছে। এই আবহে তৃণমূল নেতার মুখে সিপিএম নেতার প্রশংসা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, এর নেপথ্য়ে কি কোনও রহস্য় রয়েছে? শাসক তাকে বন্ধু হিসেবে খুঁজে নেয়, যার আসলে শাসকের ক্ষতি করার ক্ষমতা নেই। এই মুহূর্তে বামপন্থীদের এই শাসকের বিরুদ্ধে কোনও লড়াই নেই। বরং সমঝোতা আছে। সমঝোতার কারণেই গৌতমবাবু অশোকবাবুকে কাছে টেনে নিতে চাইছেন, যাতে তাঁর কিছু বাড়তি সুবিধা হয়।

১৯৯১ থেকে ২০১১, টানা ২০ বছর শিলিগুড়ির বিধায়ক ছিলেন অশোক ভট্টাচার্য। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ২০১১-র বিধানসভা ভোটে হারলেও, ২০১৬ তে ফের শিলিগুড়ি থেকে জেতেন অশোক।  ২০১৫ সালে প্রবল তৃণমূল হাওয়াতেও অশোক ভট্টাচার্যর নেতৃত্বে পুরবোর্ড দখল করে বামেরা। অন্য়দিকে, একদা তৃণমূল সরকারের পর্যটনমন্ত্রী, গৌতম দেব, গতবার বিধানসভা ভোটে, ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে পরাজিত হয়ে, এবার শিলিগুড়ি থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget